নিরাপদে আশ্রয় নিয়েছে এনসিপি নেতারা

১৬ জুলাই ২০২৫, ০৩:২৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৬:৩২ PM
হাসনাত আব্দুল্লাহসহ এনসিপি নেতাদের নিরাপদে সরিয়ে নিচ্ছে পুলিশ

হাসনাত আব্দুল্লাহসহ এনসিপি নেতাদের নিরাপদে সরিয়ে নিচ্ছে পুলিশ © টিডিসি সম্পাদিত

গোপালগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাওয়ার পথে এনসিপির গাড়িবহরে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ।  

প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপির গাড়িবহরকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করার সময় অবস্থান নেয় পুলিশ ও সেনাবাহিনী। এসময় চাপে পড়ে পুরো গাড়িবহর। পরে হাসনাত আব্দুল্লাহসহ এনসিপি নেতাদের নিরাপদে সরিয়ে নেয় পুলিশ। 

এর আগে, ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এদিন দুপুরে শহরের সমাবেশস্থলে তারা হঠাৎ করে মিছিল নিয়ে এসে মঞ্চে চড়াও হয়। এ সময় সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করার পাশাপাশি এনসিপির উপস্থিত নেতা-কর্মীদেরও মারধর করে তারা। ওই সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে সে সময় এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা শহরে উপস্থিত থাকলেও মূল মঞ্চস্থলে পৌঁছাননি।

তারও আগে এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ইউএনও’র গাড়ি বহরে হামলা ছাড়াও পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন। তবে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে কাজ করছে সেনাবাহিনী।

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬