শ্যাম বাবু কি ভারতের প্রধানমন্ত্রী হতে পারবেন?

০৮ এপ্রিল ২০১৯, ০৫:০২ PM
ড. শ্যাম বাবু সুবধি

ড. শ্যাম বাবু সুবধি

নাম ড. শ্যাম বাবু সুবধি। বাড়ি ভারতের উড়িষ্যায়। বয়স ৮৫ বছর। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন, লোকসভা নির্বাচনে সংসদ সদস্য পদে জিতলে প্রধানমন্ত্রী পদে লড়বেন। যদিও নির্বাচন সংক্রান্ত মোট ৩২ বার হারার অভিজ্ঞতা রয়েছে তার।

শ্যাম বাবু বলেন, ‘৩২ বার আমি নির্বাচনে প্রার্থী হয়েছি এবং প্রতিবারই হেরেছি। কিন্তু তার পরও দুর্নীতির বিরুদ্ধে এই সংগ্রাম আমাকে চালিয়ে যেতে হবে।’ নির্বাচনে প্রতীক ক্রিকেট ব্যাট বেছে নিয়েছেন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক টুইটে জানায়, ড. শ্যাম ৬ দশক ধরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লোকসভা ও রাজ্যসভা নির্বাচনে লড়েছেন। কিন্তু কোনোবারই জিততে পারেননি তিনি। তবে বারবার প্রার্থী হওয়া তার একটিই কারণ- রাজ্যের দুর্নীতিকে নির্মূল করা।

অনেকেই শ্যাম বাবুর সাহসী পদক্ষেপের প্রশংসা করছেন। তিনি একাই মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন। শ্যাম বাবু জিতবেন নাকি ৩৩ তম বারের মত ফেল করবেন- সেটা সময়ই বলে দেবে।

দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬
৫৮ কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ শিশু হাসপাতালে, আবেদ…
  • ১০ অক্টোবর ২০২৬
ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্…
  • ১০ অক্টোবর ২০২৬
রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, যাত্রীসেবা বন্ধ
  • ১০ অক্টোবর ২০২৬