নয়াপল্টন থেকে শাহবাগ পর্যন্ত ছাত্রদলের বিক্ষোভ মিছিল শুরু

১৪ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:২২ PM
ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ছাত্রদলের বিক্ষোভ মিছিল © সংগৃহীত

গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ছাত্রদলের পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল শুরু হয়েছে।

আজ সোমবার (১৪ জুলাই) দুপুর ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি কাকরাইলের মৎস ভবন হয়ে রাজধানীর শাহবাগে গিয়ে শেষ হবে।

মিছিলে সংগঠনটির কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকার চার মহানগরসহ রাজধানীর বিশ্ববিদ্যালয়, কলেজ, থানাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত আছেন। নেতাকর্মীরা গোপন ষড়যন্ত্রের প্রতিবাদ, মব সৃষ্টির অপচেষ্টা রুখে দেওয়া, শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬