জামায়াত ইসলামীর কাছে দেশবাসী নিরাপদ সেটা প্রমাণিত: অধ্যাপক গোলাম রসুল

১১ জুলাই ২০২৫, ১০:২১ PM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৪:২১ PM
যশোর জেলা জামায়াত ইসলামী আমীর অধ্যাপক গোলাম রসুল

যশোর জেলা জামায়াত ইসলামী আমীর অধ্যাপক গোলাম রসুল © সংগৃহীত

যশোর জেলা জামায়াত ইসলামী আমীর অধ্যাপক গোলাম রসুল বলেছেন, সততা, সাহসিকতা ও যোগ্যতা দিয়ে বাতিলের মোকাবেলা করা হবে। ৫ আগস্টের আগে ও পরে জামায়াত ইসলামীর নামে কোন চাঁদাবাজি ও দুর্নীতির গন্ধ নেই। জামায়াত ইসলামীর কাছে দেশবাসী নিরাপদ সেটা প্রমাণিত হয়েছে। সব দলের দেখা শেষ, দেশবাসী আগামীদিনে জামায়াত ইসলামীর শাসন দেখতে চায়। জামায়াত ইসলামীর কাছে মানুষের জান, মাল শতভাগ নিরাপদ। জামায়াতের প্রতিটি কর্মী সৎ ও দায়িত্বশীল। শুক্রবার (১১ জুলাই) বাংলাদেশ জামায়াত ইসলামী যশোর শহর ও সদর উপজেলা শাখার আয়োজনে ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহর শাখার সভাপতি অধ্যাপক শামছুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর আসনে জামায়াত ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ভিপি আব্দুল কাদের ও সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আশরাফ আলী।

অধ্যাপক গোলাম রসুল বলেন, ২০০১ চারদলীয় জোট সরকারে জামায়াতের দুইজন মন্ত্রীসহ কয়েকজন সংসদ সদস্য ছিলেন। ২০০৭ সালে তত্ত্ববধায়ক সরকার আসার পরে সেই সরকারের অনেক সংসদ সদস্য ও মন্ত্রীদের পাহাড় সমান দুর্নীতির অভিযোগ পাওয়া যায়। তারমধ্যে জামায়াতের একজন এমপি, মন্ত্রীর নামেও দুর্নীতির কাদার দাগ পড়েনি। জামায়াত ইসলাম ইনসাফ ভিত্তিক দল। সব দলের চেয়ে জামায়াতের বিশ্বাস যোগ্যতা ও গ্রহণযোগ্যতা অনেক উপরে। দেশবাসীর আস্থার জায়গা জামায়াত ইসলাম। জামায়াত ক্ষমতায় গেলে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হবে। ভারতের আধিপত্য থেকে মুক্তি পাবে। সবার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।

সম্মেলনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দীন, জেলা শিক্ষা সেক্রেটারি অধ্যাপক আবুল হাশিম রেজা, শহর শাখা নায়েবে ইসমাইল হোসেন, সদর শাখা সেক্রেটারি অধ্যাপক আব্দুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা জহির উদ্দীন, অধ্যাপক আরিফুর রহমান ও গাজী মুকিতুল হক। সম্মেলন পরিচালনা করেন শহর শাখার সেক্রেটারি ইমরান হোসেন।

রাষ্ট্রপতি হিসেবে বাবার নিজ জেলায় প্রথম সফর নিয়ে আবেগঘন পোস…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মেসির মায়ামিকে হতাশ করে এমবোলোর নায়কোচিত অভিষেক
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ পেতে দেরি হচ্ছে কেন রূপপুর থেকে?
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য ‘ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি’ তৈরির ঘো…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক হয়েও আমরা শিক্ষকদের বিশ্বাস করি না, কারণ বিশ্বাসের ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬