চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ল জামায়াতের প্রতিনিধিদল

১০ জুলাই ২০২৫, ১১:৫৪ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৬:৪৪ PM
চীনে উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন জামায়াতের প্রতিনিধিদল

চীনে উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন জামায়াতের প্রতিনিধিদল © টিডিসি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সংগঠনের উচ্চপর্যায়ের ৮ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল চীন সরকারের আমন্ত্রণে চীনের উদ্দেশে যাত্রা করেছেন। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে ঢাকাস্থ চীনা দূতাবাসের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এই প্রতিনিধি দলকে বিদায় জানান। 

জামায়াত নেতৃবৃন্দের মধ্যে তাদেরকে বিদায় জানান সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ সাহাবুদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন ও সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ। 

প্রসঙ্গত, দলটির আমির জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট উচ্চপর্যায়ের প্রতিনিধি দলটি আগামী ১৫ জুলাই পর্যন্ত চীন সফর করবেন। 

আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬
পছন্দের নারীকে বিয়েতে অসম্মতি বাবা-মার, গ্রামের বাড়িতে পাঠা…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ
  • ১২ অক্টোবর ২০২৬
হংকং সিক্সেসে বাংলাদেশ দল ঘোষণা, স্কোয়াডে সাব্বির
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যকে ভেতরে রেখেই ভবনে তালা ঝুলিয়ে দিলেন চুয়েট …
  • ১২ অক্টোবর ২০২৬