‘শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না’

১০ জুলাই ২০২৫, ০১:০৫ AM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৮:১০ PM
সারজিস আলম

সারজিস আলম © সংগৃহীত

শাপলা রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবেনা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’ তালিকাভুক্ত না করার নীতিগত সিদ্ধান্তের পরই বুধবার (৯ জুলাই) রাতে সামাজিক মাধ্যমে এমন মন্তব্য করেন তিনি। 

পোস্টে সারজিস আলম বলেন, 'শাপলা জাতীয় প্রতীক নয়। জাতীয় প্রতীকের একটি অংশ। একইভাবে ধানের শীষ, পাট পাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ। শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবেনা। আর যদি জাতীয় প্রতীকের যেকোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে শাপলাও হতে পারবে।'

তিনি আরো বলেন, জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই। কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে।

শেষে তিনি বলেন, 'আর যদি মার্কা দেখেই ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন!'

এর আগে, আজ সন্ধ্যায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, নাগরিক ঐক্য ‘কেটলি’ প্রতীকের পরিবর্তে ‘শাপলা’ চেয়েছিল। একইভাবে সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)– যারা গণঅভ্যুত্থান থেকে উঠে এসেছে– তারাও ‘শাপলা’ প্রতীক চেয়ে আবেদন করে। কিন্তু সংবিধানে শাপলাকে জাতীয় প্রতীক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, সে কারণে এটি নির্বাচনী প্রতীক হিসেবে ব্যবহার উপযোগী নয় বলে কমিশনের অভিমত।

তিনি আরো বলেন, ‘সংবিধানে জাতীয় প্রতীক ও জাতীয় পতাকা সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। শাপলা জাতীয় প্রতীক হওয়ায় নির্বাচন কমিশন আগেই নীতিগতভাবে সিদ্ধান্ত নেয় যে, এটি প্রতীক তালিকায় থাকবে না। আজ আমরা সেই সিদ্ধান্তই পুনর্ব্যক্ত করেছি।’

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপ নিয়ে আন্তর্জাতিক যুবসমাবেশ অংশ নিচ্ছে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬