‘শাপলা’ প্রতীক পাচ্ছে না এনসিপি

১০ জুলাই ২০২৫, ১২:১৪ AM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৬:০১ PM
এনসিপি লোগো

এনসিপি লোগো © সংগৃহীত

নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’ তালিকাভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে কোনো রাজনৈতিক দল বা স্বতন্ত্র প্রার্থী এখন থেকে শাপলাকে প্রতীক হিসেবে ব্যবহার করতে পারবে না। বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকর্মীদের এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নাগরিক ঐক্য ‘কেটলি’ প্রতীকের পরিবর্তে ‘শাপলা’ চেয়েছিল। একইভাবে সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)– যারা গণঅভ্যুত্থান থেকে উঠে এসেছে– তারাও ‘শাপলা’ প্রতীক চেয়ে আবেদন করে। কিন্তু সংবিধানে শাপলাকে জাতীয় প্রতীক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, সে কারণে এটি নির্বাচনী প্রতীক হিসেবে ব্যবহার উপযোগী নয় বলে কমিশনের অভিমত।

কমিশনার মাছউদ বলেন, ‘সংবিধানে জাতীয় প্রতীক ও জাতীয় পতাকা সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। শাপলা জাতীয় প্রতীক হওয়ায় নির্বাচন কমিশন আগেই নীতিগতভাবে সিদ্ধান্ত নেয় যে, এটি প্রতীক তালিকায় থাকবে না। আজ আমরা সেই সিদ্ধান্তই পুনর্ব্যক্ত করেছি।’

তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রতীকের সংখ্যা ৬৯ থেকে বাড়িয়ে অন্তত ১১৫ করার পরিকল্পনা করছে ইসি। সম্প্রসারিত প্রতীকের তালিকা শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬
পছন্দের নারীকে বিয়েতে অসম্মতি বাবা-মার, গ্রামের বাড়িতে পাঠা…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ
  • ১২ অক্টোবর ২০২৬
হংকং সিক্সেসে বাংলাদেশ দল ঘোষণা, স্কোয়াডে সাব্বির
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যকে ভেতরে রেখেই ভবনে তালা ঝুলিয়ে দিলেন চুয়েট …
  • ১২ অক্টোবর ২০২৬