নিজের ফোন নম্বর দিয়ে চাঁদাবাজদের তথ্য চাইলেন রাব্বানী

০৫ এপ্রিল ২০১৯, ০৯:৩২ AM
গোলাম রাব্বানী

গোলাম রাব্বানী

ছাত্রলীগ সম্পাদকের নাম ব্যবহার করে সব ধরণের অনৈতিক সুবিধা গ্রহণকারীদের থেকে সাবধান থাকতে বলেছেন গোলাম  রাব্বানী। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকের মাধ্যমে এই সাবধান বার্তা দেন তিনি।

তিনি লিখেন, ‘সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমার নাম বা রেফারেন্স ব্যবহার করে কেউ কোথাও কোন অনৈতিক, অযৌক্তিক, আর্থিক বা ব্যবসায়িক সুবিধা নেয়ার চেষ্টা করলে অনুগ্রহপূর্বক আমাকে অবহিত করবেন। প্রয়োজনে- ০১৭১১-০৬৩৯৩৬।

তিনি আরো লিখেন, ‘একদম স্পষ্ট করেই বলছি, দেশরত্ন শেখ হাসিনা ছাত্রলীগের পবিত্র আমানত সমর্পণ করার পর হতে আজ অবধি কোন মন্ত্রণালয়, সরকারি-বেসরকারি কোন দপ্তর বা প্রতিষ্ঠানে আমি ব্যক্তিগত প্রয়োজনে কোন কাজ বা তদবির নিয়ে যাইনি। আপা যে দায়িত্ব দিয়েছেন, সবার দোয়া ভালোবাসা সমর্থন নিয়ে সততা ও নিষ্ঠার সাথে পালন করতে চাই। ভালো-মন্দ, ভবিষ্যৎ তিনিই দেখবেন ইনশাআল্লাহ।’

আরও পড়ুন:বন্ধুদের সামনে নাচতে বলেন স্বামী, অস্বীকার করায় ন্যাড়া

রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, যাত্রীসেবা বন্ধ
  • ১০ অক্টোবর ২০২৬
‘ফেল’ তকমায় যেন থমকে না যায় ভবিষ্যৎ, এসএসসি অনুত্তীর্ণদের প…
  • ১০ অক্টোবর ২০২৬
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২২…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রেমিকের সঙ্গে দেখা করতেই কক্সবাজার গিয়েছিল স্কুলছাত্রী তা…
  • ১০ অক্টোবর ২০২৬
১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আন্দোলনে চাকরিপ্রা…
  • ১০ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টের কারণে ছাত্রত্ব বাতিল, ফেরাতে বিবৃতি রাকসু হল…
  • ১০ অক্টোবর ২০২৬