একটি মহল বিএনপিকে সংস্কারবিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে: মির্জা ফখরুল

০৬ জুলাই ২০২৫, ১২:২৮ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৮:৪৫ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি মহল বিএনপিকে সংস্কারবিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে। অনেক ইস্যুতে বিএনপির বিরোধিতা আছে, তার মানে এই না যে বিএনপি সংস্কারবিরোধী। অনেক সংস্কার সুপারিশ বাস্তবায়ন করা কঠিন। এরপরও বৃহত্তর ঐক্যের স্বার্থে বিএনপি একমত হয়েছে।

রবিবার (৬ জুলাই) সকালে রাজধানীর গুলশান কার্যালয়ে সমসাময়িক নানা বিষয় নিয়ে করা এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, কয়েকজন ব্যক্তি, একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাবে আর জনগণ তা বিশ্বাস করবে? জনগণ বিশ্বাস করছে না। শহুরে কতিপয় মানুষই দেশের জনগণ নয়।

তিনি বলেন, বিএনপির সংস্কার নিয়ে কিছু দল কথা বলছে। সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তবে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে সংস্কারের নামে দুর্বল করার প্রস্তাবকে বিএনপি সমর্থন করে না।

আরও পড়ুন: বিসিএস ক্যাডার হলেন কুবির ছয় শিক্ষার্থী, প্রশাসনে দু’জন

বিএনপি মহাসচিব বলেন, নিত্যনতুন এমন সব প্রস্তাব আসছে, যা জনগণের স্বার্থে হলে, জনগণ স্বাগত জানাবে। কিন্তু জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বড় কোনো পরিবর্তন তাদের সম্পৃক্ত না করে গ্রহণ করা উচিত হবে না। যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, জুলাই-আগস্ট অভ্যুত্থানের পক্ষের শক্তি নয়।

তিনি আরও বলেন, বিএনপি কোনো বিপ্লব করে ক্ষমতায় যেতে চায় না। ভোটের মধ্যে দিয়েই বিএনপি ক্ষমতায় যেতে চায়।

এ সময় দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

ইউরোপীয়ান ইউনিয়নে যোগ দিচ্ছে উত্তর আমেরিকার এক দেশ 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২৬ সেপ্টেম্ব…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১২
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়া ম্যাকলেমোরের সমর্থনে এড শির…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
আরব সাগরে ভারত-পাকিস্তানের যুদ্ধজাহাজের মধ্যে সংঘর্ষ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9