‘নির্বাচনকে পিছিয়ে দেয়ার গভীর ষড়যন্ত্র চলছে’

০৬ জুলাই ২০২৫, ১২:৫৯ AM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৮:৫৬ PM
সমাবেশে বক্তব্য রাখছেন অধ্যাপক নার্গিস বেগম

সমাবেশে বক্তব্য রাখছেন অধ্যাপক নার্গিস বেগম © টিডিসি

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, অরাজকতা ও লুটতরাজের সরকার যাতে আর পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সবাইকে সচেষ্ট হতে হবে। একতাবদ্ধ  হতে হবে। নির্বাচনকে পিছিয়ে দেয়ার যে গভীর ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে কোন অরাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হোক তা কখনোই কাম্য হতে পারে না। শনিবার বিকেলে যশোর ঘোপ ৩ নং ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দল আঞ্চলিক শাখার উদ্যোগে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। স্থানীয় মাহমুদুর রহমান  স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নারী নেত্রী সাহিদা আক্তার।

সমাবেশে প্রধান অতিথি নারীদের উন্নয়নে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে নার্গিস বেগম বলেন, তিনি (জিয়াউর রহমান) বুঝেছিলেন নারীদের শিক্ষা বিস্তার লাভ করতে না পারলে জাতির মুক্তি নেই। এ কারনে নারীদের উন্নয়নে জিয়াউর রহমান তৈরি করেছিলেন নারী পুনর্বাসন কেন্দ্র, মহিলা সমিতি, জাতীয় মহিলা সংস্থা সহ নানাবিধ কর্মক্ষেত্র । যার মাধ্যমে পিছিয়ে পড়া নারীদের  প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে সহজতর  হয়েছিল। সে সময়  ঘূর্ণায়মান ঋণের ব্যবস্থার কারণে দ্রুত নারীরা স্বাবলম্বী হয়ে উঠতে পেরেছিল।

প্রধান বক্তার বক্তৃতায় বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত  সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে হাসিনা মুক্ত বাতাসে এখন আমরা নিঃশ্বাস নিতে পারছি। এজন্য যে প্রানান্তকর চেষ্টা  হয়েছে তার একক কোন কৃতিত্ব কারো নেই।মাঠে ময়দানে  একজন পুরুষ যেভাবে শারীরিক নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে, দীর্ঘদিন ঘরছাড়া হয়েছে  সেই পুরুষদেরকে রাতের আঁধারে শক্তি যুগিয়েছে একজন নারী। ফলে  কোন অবস্থাতেই আমাদের মা-বোনেদের অবদান অস্বীকার করার উপায় নেই। আগামীতে বিএনপি নির্বাচিত হলে নারী সমাজের ভাগ্য উন্নয়নে যা যা করা প্রয়োজন তা নিশ্চিত করবে।

বিএনপি নেতা অমিত দৃঢ়তার সাথে বলেন বলেন, বিগত ১৬ বছর  নিরবচ্ছিন্নভাবে একমাত্র বিএনপি আন্দোলন, সংগ্রাম এবং লড়াই করে চলেছে। কোন রক্তচক্ষুর কাছে আপোষ করেনি। কৌশল করেনি। পরিচয় গোপন করেনি। আর যারা আওয়ামী লীগের সাথে আপোষ করে চলেছে, কৌশল করে চলেছে তাদেরকে মানুষ চিহ্নিত করেছে। এজন্য তাদের থেকে আমাদের সকলকে সজাগ এবং সতর্ক থাকতে হবে।

সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, যশোর নগর বিএনপির সভাপতি   রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক  চান,  সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন মহিলা দলের নেত্রী  আনোয়ারা বেগম।

ট্যাগ: বিএনপি
বিইউপি শিক্ষার্থী তাহমিদ আর নেই
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ষড়যন্ত্র সম্পর্কে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মির্জা আব্বাস
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহর মৃত্যুর ৩০ বছর আজ, এখনো কাটেনি রহস্যের জট
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মিশরের জনপ্রিয় টিভি উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ সুবিধা, পাবেন যা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9