‘অচিরেই দেশের সব ইসলামী শক্তির মধ্যে সমঝোতা হতে যাচ্ছে’

২৭ জুন ২০২৫, ১১:৪৪ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৪০ PM
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার © সংগৃহীত

বাংলাদেশের ইসলামী দলগুলোর মধ্যে অচিরেই একটা সমঝোতা হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেছেন, দেশের ইসলামিক পণ্ডিত ও আলেম-উলামারা বুঝতে সক্ষম হয়েছেন, এবারের নির্বাচনে সব ইসলামী শক্তির মধ্যে একটা নির্বাচনী ঐক্য থাকতে হবে। সেই লক্ষ্যে তারা কাজ করছেন এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের মধ্যে অচিরেই একটা সমঝোতা হতে যাচ্ছে। 

শুক্রবার (২৭ জুন) মগবাজারে উপজেলা/থানা আমিরদের নিয়ে শিক্ষাশিবিরের দ্বিতীয় দিনের বক্তব্যে একথা বলেন তিনি।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, এই ইসলামী শক্তির ধারাকে অক্ষুণ্ন রেখে সব আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাদের দেশপ্রেম, জাতিসত্তা, ইসলামী মূল্যবোধ, হাজারো শহীদদের আকাঙ্ক্ষা, প্রিয় শীর্ষস্থানীয় নেতারা যারা ফাঁসিতে ঝুলে শাহাদাতাদের পিয়ালা পান করলেন, যারা নতুন বাংলাদেশ দেখে যেতে পারেননি, তাদের স্বপ্ন পূরণের জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বিজয়-ই হচ্ছে তাদের ঋণ পরিশোধের একমাত্র উপায়। আসুন আমরা এই তারবিয়াতি অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মান সব দিক দিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাই এবং তৃণমূল সংগঠনকে মডেল সংগঠনে পরিণত করার সব শর্ত পূরণের অঙ্গীকার করি। 

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রবের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম, সাইফুল আলম খান মিলন, মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. খলিলুর রহমান মাদানী ও ড. অধ্যাপক আবদুস সামাদ।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আমাদের সংগঠনের একটা ভিশন হল জনমতকে ইসলামের অনুকূলে নিয়ে আসা। আর দেশ পরিচালনার জন্য যোগ্য লোক তৈরি করা। এই কাজের মাধ্যমে আমরা দ্বীনের বিজয় দেখব, মহান রব খুশি হবেন আর আমাদের ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করবেন ইনশাআল্লাহ। এটাই আমাদের ভিশন। এই লক্ষ্য অর্জনের সুযোগ আজ আমাদের সামনে তৈরি হয়েছে। আসুন আমরা জনসেবার মাধ্যমে মানুষের হৃদয়ে পৌঁছে যাই। মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করি। আল্লাহ যদি আমাদের সরকার গঠনের সুযোগ দেন, তাহলে দেশ পরিচালনার যোগ্য লোক আমাদের রয়েছে। 

তিনি আরও বলেন, এতবড় একটা পরিবর্তনের পর একটা নতুন মানবিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তৈরি হয়েছে, তা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে পূরণ করতে হবে। এই স্বপ্ন পূরণে জামায়াত আমির ডা. শফিকুর রহমান জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। তিনি বলেছেন, আসুন আমরা সবাই মিলে একটি সুখী-সমৃদ্ধ এবং শান্তি-স্বস্তির মানবিক বাংলাদেশ গড়ি। একটা বৈষম্যহীন মানবমুক্তির রাষ্ট্রগঠন করি। 

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর আজ দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সুযোগ তৈরি হয়েছে। প্রয়োজনীয় সংস্কার ও ফ্যাসিস্টদের বিচার দৃশ্যমান করে আমাদের এই সুযোগ কাজে লাগাতে হবে। 

তিনি আরও বলেন, আমাদের আগামী জাতীয় নির্বাচন কোনো দলের নয়। এই নির্বাচন হল দেশি বিদেশি চক্রান্তের বিরুদ্ধে, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে; যারা এদেশ থেকে ইসলামী শক্তিকে নির্মূল করতে চায়, যারা দ্বীনের বিজয়কে রুখে দিতে চায় তাদের বিরুদ্ধে।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9