'বিএনপি কোনো সন্ত্রাসী রাজনীতি পছন্দ করে না'

২৪ জুন ২০২৫, ১২:২৪ PM , আপডেট: ২৬ জুন ২০২৫, ০৪:৪৬ PM
উঠান বৈঠকে বক্তব্য রাখছেন হাসানুল ইসলাম রাজা

উঠান বৈঠকে বক্তব্য রাখছেন হাসানুল ইসলাম রাজা © টিডিসি

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব হাসানুল ইসলাম রাজা বলেছেন, বিএনপি কোনো সন্ত্রাসী রাজনীতিকে পছন্দ করে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার করে বলছেন, আপনারা জনগণের কাছে যান, তৃণমূলের মানুষের পেছনে ঘোরেন। তাদের সমর্থন আদায় করেন। কিন্তু অনেক নেতা বিএনপি দল করেন, আগামীতে এমপি হবেন, তারা সেই আদেশ নির্দেশ মানছেন না। যারা সন্ত্রাসী চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

সোমবার (২৩ জুন) রাতে পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের পাঁচুরিয়া গ্রামে নয় নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসানুল ইসলাম রাজা বলেন, এক শ্রেণীর নেতারা তারেক রহমানের নির্দেশ, তার আদর্শ মানছেন না। কিন্তু যখন আমরা তৃণমূলের প্রত্যন্ত গ্রামে গিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করতে, জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি, কল্যাণের লক্ষ্যে প্রতিনিয়ত উঠান বৈঠক করছি । তারা তখন আমাদের উঠান বৈঠক বানচাল করার জন্য মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে। নানাভাবে বাধা সৃষ্টি করছে। তারেক রহমানের আদেশ যারা বিএনপির নামে সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজি করছে তাদের এলাকা থেকে প্রতিহত করেন। তাই এখন থেকে যেখানেই দুর্নীতি, যেখানেই চাঁদাবাজি, যেখানেই সন্ত্রাসী, যেখানেই দখলবাজি হবে, সেখানেই তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ভাবে তাদের রুখে দেবো।

তিনি বলেন, বিগত ১৭ বছর ভাঙ্গুড়া উপজেলার এমপি থাকায় সব উন্নয়ন হয়েছে ভাঙ্গুড়ায়। চাটমোহরে উন্নয়ন হয়নি। তাই সবাই ঐক্যবদ্ধ আওয়াজ তুলুন, আগামী নির্বাচনে চাটমোহর থেকে ধানের শীষের এমপি প্রার্থী চাই। চাটমোহরের বাইরের কোন প্রার্থীকে আমরা মানবো না। চাটমোহরের অনেক নেতা ভাঙ্গুড়ার, পাবনার নেতাদের নিয়ে এসে এমপি প্রার্থী বানানোর নীলনকশা করছে। তাদের বিরুদ্ধে সচেতন থাকতে হবে।

স্থানীয় বিএনপি নেতা সাদেক আলী মোল্লার সভাপতিত্বে ও চাটমোহর পৌর বিএনপি'র সাবেক যুগ্ন সম্পাদক জহুরুল ইসলাম মাস্টারের পরিচালনায় উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, চাটমোহর পৌর বিএনপি'র সাবেক সহ-সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লা, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রবীণ বিএনপি নেতা ফয়েজ ই-ইলাহী বুলু, আলহাজ আব্দুল জব্বার মাস্টার, পাঁচুড়িয়া মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী ইনু, ফৈলজানা ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম মাস্টার,

ডিবিগ্রাম ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মেম্বার, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সম্পাদক রবিউল করিম, যুবদল নেতা আল আমিন তালুকদার, চাটমোহর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মমিনুর রহমান চঞ্চল, ডিবিগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রুহুল আমিন, পার্শ্বডাঙ্গা ইউনিয়ন বিএনপি নেতা মোবারক হোসেন, মথুরাপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি রেজাউল করিম বাবু, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ডিবিগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল শাখার সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মামুন, ফৈলজানা ইউনিয়ন ছাত্রদলের তথ্য বিষয়ক সম্পাদক শাকিব প্রমুখ।

ছাত্রদল-শিবির সংঘর্ষের পরে থমথমে ইবি, অতিরিক্ত পুলিশ মোতায়েন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভারত-পাকিস্তান দ্বৈরথ ফেরাতে নতুন উদ্যোগ আইসিসির
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পিস্তল নিয়ে দু্লাভাইকে হুমকি, শ্যালক আটক
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শেরপুরে হাসপাতালে মেডিকেল টেকনিশিয়ানকে ছুরিকাঘাত, প্রধান অভ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির আদেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি বাতিল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9