অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল সরকার হিসেবে দেখতে চাই না : সারজিস

২৪ জুন ২০২৫, ০৭:৩২ AM , আপডেট: ২৫ জুন ২০২৫, ০৭:৪৪ PM
সারজিস আলম

সারজিস আলম © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই ঘোষণাপত্র যেটা প্রধান উপদেষ্টা কমিটমেন্ট করেছে জুলাই মাসের মধ্যে দেওয়ার ক্ষেত্রেও আমাদের কোনো আপোষ থাকবে না। আমরা স্পষ্ট করে একটা কথা বলি এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দুর্বল সরকার হিসেবে দেখতে চাই না। এই অন্তর্বর্তীকালীন সরকার নিজেকে যদি দুর্বল হিসেবে প্রকাশ করে এটাই হবে অভ্যুত্থানের রক্তের সাথে সবচেয়ে বড় প্রতারণা। সোমবার (২৩ জুন) বিকেলে পঞ্চগড় চেম্বার ভবনে জাতীয় যুব শক্তি পঞ্চগড়ের সমন্বয়সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা প্রত্যাশা করি অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়টা ভুলে যাবে না। আমরা প্রত্যাশা করি একটি সুস্থ স্বচ্ছ নির্বাচনের পূর্বে নতুন বাংলাদেশের জুলাই সনদ দেখতে পাবো। জুলাই ঘোষণাপত্র পাবো। মৌলিক সংস্কার পাবো। নির্বাচনকালীন সংস্কার পাবো এবং দৃশ্যকালীন বিচার দেখে যেতে পারবো।

সারজিস বলেন, বাংলাদেশ যতগুলো অংগসংগঠনের রয়েছে কেউ আমার প্রতিপক্ষ নয়। কিন্তু যে কেউ তাদের মধ্যে যদি যে কোনো অপরমে যুক্ত হয় তাহলে সে আমাদের প্রতিপক্ষ হবে। কারণ যে যদি চাঁদাবাজি করে তার পরিচয় দলের পরিচয় হয় না তার পরিচয় হয় চাঁদাবাজ। আর ওই চাঁদাবাজের পক্ষে তার দলের কেউ যদি দায়িয়ে যায় তাহলে সে ও চাঁদাবাজ তার পক্ষেও আমাদের যুদ্ধ ঘোষণা হবে। 

সারজিস আরোও বলেন, আমরা জাতীয় নাগরিক পাটি এনসিপি কিংবা জাতীয় যব শক্তি আমরা একটা দীর্ঘ লড়ায় নেমেছি। আমরা দেখেছি আমরা বিশ্বাস করি একটা দেশের সংস্কার পরিবর্তন কয়েক মাসের সম্ভব নয়, দুই চার মাসের সম্ভব নয় । এটা একটা দীর্ঘ সময়। এই নির্বাচনের পূর্বে  এই লড়াইয়ের জন্য একটা স্বচ্ছ নির্বাচনের জন্য  মৌলিক সংস্কারগুলো প্রয়োজন সেগুলোর বিষয়ে ও আমাদের বিন্দুমাত্র ছাড় থাকবে না । এই নির্বাচনের পূর্বে আমাদের যে ভাইয়েরা জীবন দিয়ে রক্ত দিয়ে নতুন বাংলাদেশ দিয়ে দিয়েছে। তাদের যারা হত্যা করেছে গুম করেছে। ওইসব খুনিদের বিচারে বিন্দুমাত্র আপোষ থাকবে না। 

এ সময় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে যে লড়াই মাত্র শুরু হয়েছে। এটা কোন সহজ পথ নয়। উত্থান-পতন, বিভিন্ন লড়াইয়ের মধ্য দিয়ে  আমাদের এই পথে এগিয়ে যেতে হবে। আপনি যদি কোন বাধা না পান। তাহলে আপনাকে কেউ শক্তিশালী মনে করে না। আপনি যদি বাধা পান তাহলে আপনাকে শক্তিশালী মনে করে।আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9