এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২

২৩ জুন ২০২৫, ১১:১৫ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ০৪:২৮ PM
ককটেল বিস্ফোরণের ঘটনা

ককটেল বিস্ফোরণের ঘটনা © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

সোমবার (২৩ জুন) রাত ১১টার দিকে বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। তিনি বলেন, এনসিপির নিবন্ধন ইস্যুতে দলের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। এবং মানুষ এনসিপি অফিসে আসা শুরু করেছে সেজন্য সাধারণ মানুষকে ভয় ও আতঙ্ক তৈরির জন্য এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। 

আহতরা হলেন- ঢাকা মহানগরের নেতা আসিফ উদ্দিন সম্রাট, যুব শক্তির সংগঠক আবদুর রব ও  শ্রমিক উইংয়ের শফিকুল ইসলাম।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬