প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী মালিহা

২৩ জুন ২০২৫, ০৩:৪১ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ০১:৫২ PM
মালিহা নামলাহ মালি

মালিহা নামলাহ মালি © টিডিসি সম্পাদিত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) অন্যতম সক্রিয় নেত্রী মালিহা নামলাহ মালি সংগঠনটির নেতৃত্ব নির্বাচনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। সোমবার (২৩ জুন) বিকেল ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

পোস্টে মালিহা লেখেন, ‘আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রার্থিতা অফিসিয়ালি প্রত্যাহার করলাম। যেহেতু আমি যা চেয়েছি, সেই প্ল্যাটফর্মটা বৈছাআ হবে না, যেহেতু বৈছাআ ভিন্ন পলিসিতে চলবে (যা আরও উপর থেকে নির্ধারিত), সেহেতু এখানে থেকে আমার এফোর্ড নষ্ট না করার সিদ্ধান্ত নিয়েছি আমি।’

তিনি দাবি করেন, গত পাঁচ মাস ধরে সংগঠনটির নীতিগত অবস্থান ও কার্যক্রমের দায় কাঁধে তুলে নেওয়ার চেষ্টা করেছেন তিনি। তার ভাষায়, ‘আল্লাহ সাক্ষী আমি কোনো পদ-পদবির জন্য এখানে ছিলাম না। ৫ মাস ধরে কুত্তার মতো এই প্ল্যাটফর্মের স্টেক নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এখন আমি দেরি করে হলেও বুঝতে পেরেছি, আমার আর কিছু করার নাই।’

মালিহা আরও লিখেছেন, শুধুমাত্র এই প্ল্যাটফর্মের পাশে থাকবেন বলে তিনি আর কোথাও যাননি। নিজের স্বপ্ন ও বিশ্বাসের জায়গা থেকেই চেষ্টা করে গেছেন সর্বোচ্চটা দেওয়ার। তবে সে প্রচেষ্টা প্রত্যাশিত ফল দেয়নি বলে আভাস দিয়েছেন তিনি।

তার ভাষায়, ‘আমি আফসোস করব না। আমার স্বপ্ন ছিল, আমি জানতাম কী করতে চাই। সেই পথেই আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি—এটাই আমার প্রাপ্তি।’

তিনি সংগঠনটির ভবিষ্যৎ নেতৃত্বের সাফল্য কামনা করে লিখেছেন, ‘বৈছাআ যার হাতে তুলে দেওয়া হচ্ছে, তার হাতেও যেন নিরাপদ থাকে। আমার আশঙ্কার সকল গন্ডি পেরিয়ে, আমার সব দুশ্চিন্তাকে অহেতুক প্রমাণ করে যেন বৈছাআ ভালো কিছু করে, এটাই দোয়া থাকবে।’

১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগ দেবেন সরকার
  • ১৬ জুলাই ২০২৬
শতভাগ ওপেন-সোর্স ৩২-বিট আরআইএসসি-ভি প্রসেসর ‘প্রগতি ভি১’ তৈ…
  • ১৬ জুলাই ২০২৬
দেশে আরও এক নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি
  • ১৬ জুলাই ২০২৬
বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা
  • ১৬ জুলাই ২০২৬
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট
  • ১৬ জুলাই ২০২৬
এআই দিয়ে ছবির পোশাক মুছে তৈরি হচ্ছে ভিডিও, অ্যাপের ‘গেটওয়ে’…
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence