বৈষম্যহীন বাংলাদেশ গড়তে নারী-পুরুষের বৈষম্য দূর করা বাঞ্ছনীয়: উপদেষ্টা শারমীন 

১২ মে ২০২৫, ১১:৩৪ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৫:০১ PM
শারমীন এস মুরশিদ

শারমীন এস মুরশিদ © সংগৃহীত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে হলে নারী পুরুষের বৈষম্য দূর করা বাঞ্ছনীয়। আজ সোমবার (১২ মে) জাতীয় প্রেসক্লাবে ‘কথা বলো নারী’র আয়োজনে ‘সংকট ও সম্ভাবনাময় নারীর চোখে আগামীর বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুটি মোলার আয়োজন করা হবে। যেখানে ছেলে-মেয়েদের নানা অভিযোগ জানাতে পারবে, সবাই মিলে তাদের অভিযোগের কথা, মনের কথা খুলে বলতে পারবে। 

উপদেষ্টা বলেন, গণতন্ত্র যুদ্ধ করে, সংগ্রাম করে অর্জন করা যায়, হয়ত সমাজকেও পরিবর্তন করা যায়। কিন্তু যে জায়গাটা কঠিন সেটা হচ্ছে নারী-পুরুষের জায়গায় আমরা যখন সমতার কথা ভাবি তখন সহিংসতা দেখি। ৭১ এর মুক্তিযুদ্ধে মেয়েরা যেভাবে সাহসী ভূমিকায় নেমে এসেছিল ২৪ এর গণ-আন্দোলনেও ছেলেদের পাশাপাশি মেয়েরাও সাহসী ভূমিকায় নেমে এসেছিল। 

শারমীন এস মুরশিদ বলেন, জুলাই কন্যাদের সাহসিকতা, নেতৃত্ব এবং ত্যাগ আমাদের শেখায় কীভাবে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে হয়। সাইবার সেফটি তৈরিসহ অন্যান্য ক্ষেত্রেও মেয়েদেরকে দেখতে চাই। সমাজে যদি নারী ও শিশুদের নিরাপত্তা না দেওয়া যায় তাহলে একটি সুন্দর পরিবেশ গড়ে উঠবে না। সবাই মিলে দেশব্যাপী জুলাই বিপ্লবের ছেলে-মেয়েদের নিয়ে নারীর প্রতি সকল বৈষম্য দূর করে সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। 

মতবিনিময় সভায় ‘কথা বলো নারী’র আহ্বায়ক নুসরাত হকের সভাপতিত্বে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমাসহ অনেকেই বক্তব্য রাখেন।

চোখে ব্যান্ডেজ নিয়ে বক্তব্য দিলেন নাসীরউদ্দীন পাটওয়ারী
  • ০৩ আগস্ট ২০২৬
বেরোবিতে দিনব্যাপী ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক প্রদর্শনী
  • ০৩ আগস্ট ২০২৬
৮ কেজি গাঁজাসহ কোহিনুর ও তিলকজান গ্রেপ্তার 
  • ০৩ আগস্ট ২০২৬
৫০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার…
  • ০৩ আগস্ট ২০২৬
ব্যাংকিং ছেড়ে প্রযুক্তি খাতে জিশান আহমেদ, জেনকোর সল্যুশনসের…
  • ০৩ আগস্ট ২০২৬
জামিন পেলেন অভিনেতা জাহের আলভী
  • ০৩ আগস্ট ২০২৬