ইশরাক হোসেনকে ‘ভেবে দেখার’ অনুরোধ শিশির মনিরের

১৮ জুন ২০২৫, ০৭:২৮ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৫:২০ PM
শিশির মনির ও ইশরাক হোসেন

শিশির মনির ও ইশরাক হোসেন © টিডিসি সম্পাদিত

বিএনপির রাজনীতিতে তরুণ নেতৃত্বের কথা উঠলে সবার আগে যে কজনের নাম উচ্চারিত হয়, তাদের অন্যতম ইশরাক হোসেন। রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিবারে জন্ম নেওয়া এ নেতা শুধু দলের ভেতরেই নয়, বরং দলের বাইরেও নতুন প্রজন্মের কাছে বেশ গ্রহণযোগ্য একটি মুখ। রাজনৈতিক উত্তরাধিকারের ধারাবাহিকতায় রাজনীতিতে বেশ সক্রিয় ইশরাক হোসেন। 

তবে সাম্প্রতিক সময়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ‘মেয়র’ ইস্যুতে বিএনপির ভেতরে-বাইরে অনেকেই প্রকাশ্যে ও ব্যক্তিগতভাবে তার কাছে আরও দায়িত্বশীল রাজনৈতিক আচরণ প্রত্যাশা ব্যক্ত করেছেন। এবার এ ব্যাপারে মুখ খুলেছেন সাবেক শিবির নেতা ও জামায়াতের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ শিশির মনির। 

আজ বুধবার (১৮ জুন) নিজের ফেসবুক একাউন্টে এক পোস্টে তিনি বলেন, ‘জনাব ইশরাক ভাই। দলের বাইরেও নতুন প্রজন্মের কাছে আপনার গ্রহণযোগ্যতা ছিল। আপনি জনাব সাদেক হোসেন খোকার সন্তান। আপনার কাছে আমরা আরও বেশি আশা করি। দয়া করে একটু ভেবে দেখবেন।’

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬