ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

২৩ মার্চ ২০১৯, ০৮:৪৩ PM
ব্যানার হাতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের বিক্ষোভ।

ব্যানার হাতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের বিক্ষোভ। © টিডিসি ফটো

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের মেয়াদ শেষ হয়ে যাওয়া কমিটির কার্যক্রম বাতিলের দাবিতে সংগঠনটির কোতোয়ালী থানা শাখার নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। শনিবার বেলা সাড়ে তিনটার দিকে নগরীর চেরাগী পাহাড় এলাকায় তারা এ কর্মসূচি পালন করেন।

বিকেল তিনটার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা চেরাগী পাহাড় এলাকায় একত্রিত হতে থাকে। সেখান থেকে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের নেতা ফাহিম আল শাহরিয়ারের নেতৃত্বে তারা একটি মিছিল বের করেন। ওই মিছিলটি জামাল খান মোড় হয়ে সার্সন রোডে গিয়ে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। কোতোয়ালী থানা ছাত্রলীগের নেতা রাজভীর আকাশের সঞ্চালনায় সমাবেশে থানা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তৃতা করেন।

বক্তারা বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ দীর্ঘ ১১ বছর পর ২০১৩ সালের ৩০ অক্টোবর ২ বছরের জন্য মহানগর চট্টগ্রামের কমিটি ঘোষণা করে। কমিটি গঠনের পর আমরা ভেবেছিলাম, এবার এই ইউনিটে প্রাণের সঞ্চার হবে। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। দুই বছর মেয়াদের কমিটি প্রায় ৬ বছর পার করলেও দীর্ঘ এই সময়ে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে যায়নি।

বক্তারা আরো বলেন, ৩০১ সদস্য বিশিষ্ট এই কমিটির ৯৫ শতাংশ নেতাই বর্তমানে বিবাহিত। আবার অনেকে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত। যার কারণে নগর ছাত্রলীগের কার্যক্রমে অচলাবস্থার তৈরি হয়েছে।

বক্তারা কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চট্টগ্রাম মহানগর শাখার মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে তরুণ নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২১ বাস্তবায়নের সুযোগ করে দিতে হবে।

দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬
৫৮ কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ শিশু হাসপাতালে, আবেদ…
  • ১০ অক্টোবর ২০২৬
ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্…
  • ১০ অক্টোবর ২০২৬
রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, যাত্রীসেবা বন্ধ
  • ১০ অক্টোবর ২০২৬