সরকারি বাংলা কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি

২২ মার্চ ২০১৯, ০২:০৪ AM

© টিডিসি ফটো

রাজধানীর মিরপুরের সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শুক্রবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের স্থগিত কমিটি বিলুপ্তি ঘোণষা করা হল’। একই সঙ্গে অবিলম্বে এই শাখায় নতুন নেতৃত্ব দেয়ার কথা জানানো হয় ওই প্রেস বিজ্ঞপ্তিতে।

জানা যায়, গত বছরের ৪ মে ছাত্রী মারধরের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় ওই কলেজে ছাত্রলীগের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়। তৎকালীন ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এ কমিটির কার্যক্রম স্থগিত করেন।

রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, যাত্রীসেবা বন্ধ
  • ১০ অক্টোবর ২০২৬
‘ফেল’ তকমায় যেন থমকে না যায় ভবিষ্যৎ, এসএসসি অনুত্তীর্ণদের প…
  • ১০ অক্টোবর ২০২৬
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২২…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রেমিকের সঙ্গে দেখা করতেই কক্সবাজার গিয়েছিল স্কুলছাত্রী তা…
  • ১০ অক্টোবর ২০২৬
১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আন্দোলনে চাকরিপ্রা…
  • ১০ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টের কারণে ছাত্রত্ব বাতিল, ফেরাতে বিবৃতি রাকসু হল…
  • ১০ অক্টোবর ২০২৬