প্রেসক্লাবের সামনে রাতেও চলছে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

২২ মার্চ ২০১৯, ০১:১৯ AM

© সংগৃহীত

জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির পালন করছে আন্দোলনরত নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা। দেশের নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো একযোগে এমপিও’র দাবীতে প্রধানমন্ত্রীর সাক্ষাত না পাওয়া পর্যন্ত তারা সেখানে থাকবে বলে ঘোষণা দিয়েছেন। রাতেও তারা অবস্থান করছেন। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে। 

জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বৃহস্পতিবার বেলা ১১টায় এই পদযাত্রা শুরু করেন নন-এমপিও শিক্ষক কর্মচারী ফেডারেশনের সদস্যরা। প্রেসক্লাব থেকে কদম ফোয়ারা মোড় পর্যন্ত আসতেই পুলিশের বাধার মুখে পড়েন কয়েক হাজার শিক্ষক-কর্মচারী। এরপর থেকে সেখানে অবস্থান কর্মসূচি পালন করে আসছে।

ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে আমরা আবেদন করে আসছি। মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে আশ্বস্ত করেছেন আমাদের। এরপরও দেড় বছর অতিক্রম হয়েছে। উচ্চ মহলে বিভিন্ন সময় আমরা যোগাযোগ করেছি। কিন্তু তাঁরা একটা কথাই বলেছেন, তাঁদের কিছু করার নেই।

তাই আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের লক্ষ্যে একটা পদযাত্রা কর্মসূচি দিয়েছিলাম এক মাস আগে, যেটি বুধবার হওয়ার কথা ছিল। কিন্তু শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের কারণে পুলিশ কর্মকর্তাদের অনুরোধে বুধবার আমরা সেটি স্থগিত কারি এবং বৃহস্পতিবারের এই কর্মসূচি দেই।

তিনি জানান, আমরা শান্তিপূর্ণভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে পদযাত্রা করি। তখন পুলিশ আমাদের আটকে দেয়। আমরা সহিংস কোনো কিছু করব না। তাই আমাদের যেখানে আটকে দেওয়া হয়েছে, সেখানেই বসে পড়েছি। আমরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই, উনাকে আমরা আমাদের কথা জানাতে চাই। প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। যত সময় পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এ রাস্তায় অবস্থান করব।

পদযাত্রায় বাধা দেওয়ার কারণ জানতে চাইলে শাহবাগ থানার পেট্রল (টহল) ইন্সপেক্টর বাশার জানান, মিছিল করে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা কোনো অবস্থাতেই সম্ভব না। তাই আমরা তাদেরকে বাধা দিয়েছি। তাদের বলা হয়েছিল, কোনো স্মারকলিপি দিলে আমরা সেই বিষয়টি অ্যারেঞ্জ করতে পারি। কিন্তু তাদের বক্তব্য একটাই, তারা প্রধানমন্ত্রীর সাক্ষাতের প্রতিশ্রুতি চান। তাদের বক্তব্য, যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী তাদের সঙ্গে না দেখা করবেন ততক্ষণ পর্যন্ত তারা প্রেসক্লাবে অবস্থান করবেন। তাদের অবস্থানে বর্তমান আমরা কোনো বাধা দিচ্ছি না। কিন্তু তাদের আমরা অবজার্ভ করছি।

শিক্ষকদের অবস্থানের ফলে পল্টন থেকে কদম ফোয়ারা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে বাশার বলেন, যান চলাচলের জন্য আমরা বিকল্প একটি লিংক রোড ওপেন করে দিয়েছি। তাদের অনুরোধ করছি তারা যেন অন্তত একটি লেন ছেড়ে দেন।

দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬
৫৮ কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ শিশু হাসপাতালে, আবেদ…
  • ১০ অক্টোবর ২০২৬
ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্…
  • ১০ অক্টোবর ২০২৬
রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, যাত্রীসেবা বন্ধ
  • ১০ অক্টোবর ২০২৬