মান-অভিমান ভুলে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জামায়াত আমীরের

২২ মে ২০২৫, ০৫:২০ PM , আপডেট: ২৩ মে ২০২৫, ১১:২৫ AM
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান © সংগৃহীত

দেশে নানা ইস্যুতে চলছে আন্দোলন, আলোচনা-সমালোচনা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র দাবিতে সড়ক অবরোধ ও দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের বক্তব্য। সবমিলিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে চলছে তর্ক-বিতর্ক, দিচ্ছেন পক্ষে-বিপক্ষে নানা যুক্তি।

এমন পরিস্থিতিতে মান-অভিমান ভুলে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার (২২ মে) ফেসবুকে নিজ ভেরিফায়েড আইডিতে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: টানা সাত ঘণ্টা পর শাহবাগ ছেড়েছে ছাত্রদল

সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াত আমীর লেখেন, ‘ফ্যাসিবাদবিরোধী সকল পক্ষকে মান, অভিমান ও ক্ষোভ একদিকে রেখে, জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাই।’

তিনি লেখেন, ‘যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করি। আল্লাহ তা'য়ালা এই জাতিকে সাহায্য করুন এবং সকল ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করুন। আমিন।’

সোর্সের যোগসাজশে ইয়াবা লুট, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড 
  • ২৯ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যার ঘটনায় টাকার বিনিময়ে আপস প্রস্তাব বিচারপ…
  • ২৯ অক্টোবর ২০২৬
তাদের একমাত্র প্রশ্ন তারেক কেন গেল? সব ধ্বংস করে দিল এক তার…
  • ২৯ অক্টোবর ২০২৬
গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার …
  • ২৮ অক্টোবর ২০২৬
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল স্পেন 
  • ২৮ অক্টোবর ২০২৬
বাঁশপাতা থেকে চা উদ্ভাবন করে দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পা…
  • ২৮ অক্টোবর ২০২৬