নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা

২১ মার্চ ২০১৯, ০৮:০১ PM
সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা

সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা © টিডিসি ফটো

জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনরত নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিও’র দাবীতে প্রধানমন্ত্রীর সাক্ষাত না পাওয়া পর্যন্ত সেখানে থাকবে বলে ঘোষণা দিয়েছেন তারা। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোকারম হোসেন।

জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টায় নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিও’র দাবীতে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের উদ্যোগে  প্রধানমন্ত্রীর সাক্ষাতের জন্য তার কার্যালয়ের অভিমুখে পদযাত্রার কর্মসূচি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু করা হয়। কিন্তু পুলিশ কদম ফোয়ারার সামনে ব্যারিকেড দিয়ে বাঁধা দিলে শিক্ষকরা সেখানে অবস্থান নেন। সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান বন্ধ রেখে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 

দুপুর থেকে সেখানে অবস্থান কর্মসূচি পালন করলে বিকালে প্রশাসনের প্রবল আপত্তির মুখেও তারা অবস্থান প্রত্যাহার করেননি। সন্ধ্যায় ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোকারম হোসেন বলেন, প্রধানমন্ত্রীর সাক্ষাত না পাওয়া পর্যন্ত এখানেই অবস্থান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আন্দোলনকারীরা।সেখানে শিক্ষক-কর্মচারীদের লাগাতার অবস্থান কর্মসূচি চলছে বলে তিনি জানান।

দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬
৫৮ কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ শিশু হাসপাতালে, আবেদ…
  • ১০ অক্টোবর ২০২৬
ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্…
  • ১০ অক্টোবর ২০২৬
রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, যাত্রীসেবা বন্ধ
  • ১০ অক্টোবর ২০২৬