আ.লীগ নিষিদ্ধের ঘোষণা না এলে ফের যমুনামুখী মার্চ: হাসনাত আব্দুল্লাহ

১০ মে ২০২৫, ১১:৪৫ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৫:০১ PM
হাসনাত আবদুল্লাহ

হাসনাত আবদুল্লাহ © সংগৃহীত

এক ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা না এলে ফের যমুনামুখী মার্চ করা হবে। আজ শনিবার (১০ মে) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে রাজধানীর শাহবাগের গণজমায়েত থেকে এই ঘোষণা দেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার থেকে এখন পর্যন্ত আমরা কোনো রোডম্যাপ পাই নাই। আর এক ঘণ্টার মধ্যে আমরা যদি কোনো ধরনের সুস্পষ্ট ঘোষণা না পাই, তাহলে আমরা ‘‘মার্চ টু যমুনা’’ ঘোষণা করছি।’‎

‎তিনি বলেন, ‘আমাদের কর্মসূচি অনুযায়ী, ইন্টারকন্টিনেন্টালের পাশে রাজসিকের এখানে অবস্থান করব। যদি প্রয়োজন হয় মার্চ টু যমুনা কর্মসূচি করব।’

‎তিনি বলেন, ‘আমরা আর এক ঘণ্টা পর শাহবাগ থেকে বাংলামোটরের যেই রাস্তাটা রয়েছে এই পুরো রাস্তাটা দখল করব। সেটার কেন্দ্র হবে রাজসিক মোড়।’‎

‎হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘উপদেষ্টাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে কোনো গড়িমসি করবেন না। আমরা আপনাদেরকে এখনো পর্যন্ত বিশ্বাস করি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলেন।’

 

আর্জেন্টিনার জামাই হলেন পর্তুগিজ তারকা রোনালদো
  • ১২ আগস্ট ২০২৬
এক ঘণ্টা পর আবার ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
  • ১২ আগস্ট ২০২৬
দেশের একাধিক জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
  • ১২ আগস্ট ২০২৬
পে-স্কেল ও জাতীয়করণসহ ১০ দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূ…
  • ১২ আগস্ট ২০২৬
নিজ বাড়িতে স্বামী-স্ত্রীসহ ৩ জনের গলা কাটা লাশ, সবশেষ যা জা…
  • ১২ আগস্ট ২০২৬
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ
  • ১২ আগস্ট ২০২৬