বঙ্গবন্ধুর জন্মদিনে এতিমদের খাবার বিতরণ চবি ছাত্রলীগের

১৭ মার্চ ২০১৯, ০৯:৩৫ PM
এতিমদের সাথে ছাত্রলীগের নেতা-কর্মীরা

এতিমদের সাথে ছাত্রলীগের নেতা-কর্মীরা © সংগৃহীত

স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকীতে এতিমদের খাবারের ব্যবস্থা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। স্থানীয় শাহ মুনিরিয়া মঈনীয়া এতিমখানা ও হেফজখানার শিক্ষার্থীদের জন্য রবিবার দুপুরে একবেলা খাবারের আয়োজন করা হয়। ছাত্রলীগ নেত্রী জান্নাতুল নাঈম জেরীর উদ্যোগে এই আয়োজন করা হয়।

ছাত্রলীগ নেত্রী জান্নাতুল নাঈম জেরী বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে পাথেয় করে আমরা বিভিন্ন সময় সমাজকল্যাণমূলক কার্যক্রম হাতে নিয়ে থাকি। আজ বঙ্গবন্ধুর জন্মদিনে উৎসব উদযাপন না করে এতিমদের মাঝে খাবার বিতরণ করেছি। এতে করে যেমন এতিমরা খুশি হয়েছে, তেমনি বঙ্গবন্ধুর আত্মাও শান্তি পেয়েছে। ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ দিবসগুলোতে ভালো ভালো কাজ করে যাবো আমরা।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের আফরোজা,আফরিন, রূম্পা, শাইলা, স্বপ্নিল, জ্বীম, নিপা, তানিজ, জান্নাত, শাকিলা, শশী, তুবা, নাহিদা, বৈশাখি, সামিয়া,মীম, সানজি, আনুশকা, উর্মী, মরিয়ম, সুমনাসহ প্রমুখ।

ট্যাগ: চবি
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬
৫৮ কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ শিশু হাসপাতালে, আবেদ…
  • ১০ অক্টোবর ২০২৬
ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্…
  • ১০ অক্টোবর ২০২৬
রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, যাত্রীসেবা বন্ধ
  • ১০ অক্টোবর ২০২৬