ছাত্র রাজনীতি ছাত্রদের হাতেই রাখার আহ্বান তথ্যমন্ত্রীর

১৩ মার্চ ২০১৯, ০৯:১৮ PM
বক্তৃতা করছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

বক্তৃতা করছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ © সংগৃহীত

ছাত্র রাজনীতি ছাত্রদের হাতেই থাকতে দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ছাত্র রাজনীতিকে জাতীয় রাজনীতিতে এনে জলঘোলা করার অপচেষ্টা করবেন না। বরং ডাকসু নির্বাচনে আপনাদের ছাত্রদল কেনো হারলো, সেজন্য তদন্ত কমিটি গঠন করুন। ডাকসু নির্বাচনে ছাত্রদল হেয়ে গেছে। ডান-বাম এমনকি অতি ডান-অতি বাম মিলেও ছাত্রলীগকে হারাতে পারেনি।

বুধবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, প্রায় তিরিশ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠানই সবচেয়ে ইতিবাচক দিক। ছাত্রদের আবার সুস্থ রাজনীতিতে ফিরিয়ে আনার বাস্তব পদক্ষেপ হচ্ছে ডাকসুর নির্বাচন।

আওয়ামী লীগ ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায় ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ এর সভাপতি এ কে এম এ হামিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬
৫৮ কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ শিশু হাসপাতালে, আবেদ…
  • ১০ অক্টোবর ২০২৬