প্রভোস্ট কমিটির সিদ্ধান্ত

ডাকসু ভোটকেন্দ্রে মোবাইলসহ ইলেট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ

০৮ মার্চ ২০১৯, ১২:৩৩ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রে মোবাইল ফোনসহ সকল ধরনের ইলেট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে হল প্রাধ্যক্ষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া অনুমোদিত আইডি কার্ড ছাড়া কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবে বলে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় আগামী ১১ মার্চ অনুষ্ঠেয় ডাকসু ও হল সংসদ নির্বাচন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি ভোটকেন্দ্রে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর স্থাপন করা হবে। শিক্ষার্থীদের আইডি কার্ড দেখিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রে প্রবেশ করতে হবে। দুপুর ২টার মধ্যে যারা কেন্দ্রে প্রবেশ করবে তাদের সকলেরই ভোট গ্রহণ করা হবে। ভোটার নিজের আইডি কার্ড দেখিয়ে ব্যালট পেপার সংগ্রহ করে প্রার্থীর নামের ডানপাশে নির্ধারিত ঘরে ক্রস চিহ্ন দিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ বুথ ও প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা রাখা হবে বলেও জানানো হয়েছে।

এছাড়া নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের তিনটি প্রবেশপথ (নীলক্ষেত, শাহবাগ ও হাইকোর্ট) বিশেষ নিরাপত্তা বেষ্টনীর আওতায় থাকবে। এই তিনটি প্রবেশ পথ দিয়ে শুধুমাত্র ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ নিজ নিজ পরিচয়পত্র দেখিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ ও বাহির হতে পারবেন। ভোট কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট পাসযুক্ত যানবাহন বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত এই তিনটি গেইট দিয়ে চলাচল করবে।

শিক্ষার্থীদের অবাধ চলাচল ও শৃঙ্খলা রক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ও স্টিকারযুক্ত যানবাহন ব্যতিত অন্য কোন যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। ঐদিন সর্বসাধারণকে রাত ১০টা পর্যন্ত বিকল্প রাস্তা ব্যবহারের জন্য অনুরোধ জানানো হয়েছে।

নির্বাচনের দিন গণমাধ্যমকর্মীরা চিফ রিটার্নিং অফিসার কর্তৃক ইস্যুকৃত পরিচয়পত্র দেখিয়ে সংশ্লিষ্ট হলের রিটার্নিং অফিসারের অনুমতি নিয়ে ভোটকেন্দ্রের গেস্টরুম/নির্ধারিত স্থান পর্যন্ত প্রবেশ করতে পারবেন। ভোট কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা যাবেনা। ভোটগ্রহণ কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে এমন কোনো কাজ করা যাবেনা। এছাড়া ভোট কেন্দ্রে মোবাইল ফোনসহ সকল ধরনের ইলেট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার নির্ধারিত সংখ্যক প্রতিনিধি (পাস পাওয়া সাপেক্ষে) ভোট কেন্দ্রের নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে পারবেন। আবেদন সাপেক্ষে একটি টেলিভিশন চ্যানেলের জন্য সর্বোচ্চ ৪টি ক্যামেরা ইউনিটকে এবং প্রতিটি প্রিন্ট মিডিয়ার সর্বাধিক দুজন সাংবাদিককে পরিচয়পত্র প্রদান করা হবে।

পরিচয়পত্র প্রাপ্তির জন্য চিফ রিটার্নিং অফিসার বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে সংশ্লিষ্ট প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র, জাতীয় পরিচয়পত্রের কপি ও দুকপি স্ট্যাম্প সাইজের ছবি সংযুক্ত করতে হবে। আগামী ১০ মার্চ রবিবার দুপুর ২টার মধ্যে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নির্বাচনের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

৬ দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার চিন্তা, যা বললেন শিক্ষকনে…
  • ৩১ মার্চ ২০২৬
‎নিরাপদ খাবার পানি সরবরাহে রিভার্স ওসমোসিস প্লান্ট চালু করল…
  • ৩১ মার্চ ২০২৬
আগামী সপ্তাহে তিন দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা
  • ৩১ মার্চ ২০২৬
নওগাঁয় গ্যারেজে থাকা বাসের মধ্যে মিলল হেলপারের মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
স্কুল চলাকালীন যানজট নিরসনের উপায় খুঁজতে বললেন প্রধানমন্ত্রী
  • ৩১ মার্চ ২০২৬
ভর্তি পরীক্ষা উপলক্ষে ৪ দিনের ছুটিতে ইবি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence