শোভন নয়, আচরণবিধি লঙ্ঘনের দায় বহিরাগতদের: ছাত্রলীগ

০২ মার্চ ২০১৯, ০৩:৩৭ PM
ছাত্রলীগের বিজ্ঞপ্তি ও ঢাবি ক্যাম্পাসে দেওয়ালে সাঁটানো পোস্টার

ছাত্রলীগের বিজ্ঞপ্তি ও ঢাবি ক্যাম্পাসে দেওয়ালে সাঁটানো পোস্টার © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠলেও তা প্রত্যাখান করেছে ছাত্রলীগ। আজ শনিবার ছাত্রলীগের ঘোষিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী সংসদের ডাকসু নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়েছে। এজন্য বহিরাগতদের দায়ী করেছে ছাত্রলীগ।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভনের বিরুদ্ধে মূলত আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে। বিধিতে না থাকলেও তার রঙিন ছবি সম্বলিত পোস্টারে ছেয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা। দ্যা ডেইলি ক্যাম্পাসে এটি নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আসন্ন ডাকসু নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগ মনোনীত সম্মিলিত শিক্ষার্থী সংসদের প্যানেলকে বিতর্কিত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের কিছু অতি উৎসাহী ব্যক্তি ডাকসু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে।’

এতে আরো বলা হয়েছে, ‘এই ঘটনার সাথে ছাত্রলীগ এবং সম্মিলিত শিক্ষার্থী সংসদের সমর্থিত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন কোনভাবেই যুক্ত নন।’ বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের সকল নেতাকর্মী, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং সকল প্রগতিশীল ছাত্র সংগঠনকে ডাকসু নির্বাচনের আচরণবিধি মেনে চলার আহবান জানানো হয়েছে।

ডাকসু নির্বাচনের আচরণবিধির ৬ (ক) ধারায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারণায় কোনো প্রার্থী নিজের সাদাকালো ছবি ছাড়া লিফলেট বা হ্যান্ডবিলে অন্য কারও ছবি বা প্রতীক ব্যবহার করতে পারবেন না ৷ লিফলেট ছাপানো ও বিলি করা যাবে। আর ৬(খ) ধারায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল এলাকায় অবস্থিত কোনো প্রকার স্থাপনা, দেয়াল, যানবাহন, বেড়া, গাছপালা, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি বা অন্য কোনো দণ্ডায়মান বস্তুতে লিফলেট বা হ্যান্ডবিল লাগানো যাবে না।

আরো দেখুন: ডাকসু: শুরুতেই আচরণবিধি ভাঙলেন ছাত্রলীগ সভাপতি

আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
আরব দেশগুলোর কাছে ইরান যুদ্ধের খরচ চাইবেন ট্রাম্প 
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসির ফরম ফিলাপ করতে না দেওয়ায় ২৪ শিক্ষার্থীর আত্মহত্যা…
  • ৩১ মার্চ ২০২৬
উচ্চশিক্ষা ও গবেষণা উন্নয়নে এমআইইউ-সিপিএএ’র যৌথ সেমিনার অনু…
  • ৩১ মার্চ ২০২৬
বিদ্যুৎ সাশ্রয়ে সাপ্তাহিক ছুটি তিন দিন ও অনলাইন ক্লাসসহ ৮ প…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence