ডাকসুতে ছাত্রদলের প্রার্থী মোস্তাফিজ, আনিছ, সোহেল

২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৪৪ PM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। আজ সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ প্যানেল ঘোষণা করা হয়। তবে এতে সংগঠনের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শীর্ষ কোন নেতা স্থান পায়নি।

ঘোষিত প্যানেল অনুযায়ী সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন মোস্তাফিজুর রহমান। এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে খন্দকার আনিছুর রহমান (অনিক) এবং সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন (এজিএস) খোরশেদ আলম সোহেল। এরমধ্যে মোস্তাফিজ এস এম হল, আনিছ শহীদ সার্জেন্ট জহুরুল হক হল এবং সোহেল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্র।ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

ছাত্রদলের প্যানেলের অন্যরা হলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জাফরুল হাসান নাদিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাকসুদুর রহমান, কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক কানেতা ইয়ালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশরাফুল আলম উজ্জল. সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাইয়ূম উল ইসলাম, ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান মামুন, ছাত্রপরিবহন বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান চৌধুরী এবং সমাজসেবা সম্পাদক তৌহিদুল ইসলাম।

এছাড়া সদস্য প্রার্থীরা হলেন, হাবিবুল বাশার, আরিফ হোসেন, ইকবাল হোসাইন, সাহাব উদ্দিন, মাহমুদুল হাসান, সাফায়াত হাসনাইন সাবিত, তানভীর আজাদী সাকিব, সুলতান মোঃ সালাউদ্দিন সিদ্দিক,  শরীফুল ইমাম, আল নাসের মিশুক ও আলমগীর হোসেন।

 

মাত্র ২০ মিনিট প্রকৃতিতে থাকলেই যেভাবে বাড়ে আপনার স্বাস্থ্য…
  • ২২ এপ্রিল ২০২৬
নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে আহত মাভাবিপ্রবি শিক্ষার্থী, আটক ১
  • ২২ এপ্রিল ২০২৬
বহিরাগতদের নিয়ে রাবি ছাত্রকে ছুরিকাঘাত, অভিযোগ অস্বীকার ছাত…
  • ২২ এপ্রিল ২০২৬
শিবির নেতার গোড়ালি কেটে দেওয়ার ঘটনায় উত্তপ্ত সংসদ, যা বললেন…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্রুশ ভাঙচুরে ঘটনায় নিজেদের দুই সেনাকে জেলে পাঠাল আইডিএফ
  • ২২ এপ্রিল ২০২৬
তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, কমবে কবে— জানালেন আবহাওয়াবিদ
  • ২২ এপ্রিল ২০২৬