হলের বাইরে ভোটকেন্দ্রসহ সাত দফা দাবি

ঢাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও ছাত্রদলের

২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১০ PM
ঢাবি উপাচার্যের কার্যালয়ের গেটের সামনে অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা

ঢাবি উপাচার্যের কার্যালয়ের গেটের সামনে অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা © টিডিসি ফটো

ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র একাডেমিক ভবনে করা,সহাবস্থানসহ সাত দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছে ছাত্রদলের নেতারা। বেলা পৌণে ১২টার দিকে মধুর ক্যান্টিন থেকে একটি মিছিল বের করে সংগঠনের নেতাকর্মীরা। পরে উপাচার্যের কার্যালয় ঘেরাও করেন তারা।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী এতে নেতৃত্ব দিচ্ছে। এছাড়া সংগঠনের বিভিন্ন স্তরের দেড় শতাধিক নেতাকর্মী এতে অংশ নিয়েছেন।

ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে ‘ভোটার লিস্টে বৈষম্য মানি না, মানব না’, ‘সিকিম নয় ভুটান নয়, এটা সোনার বাংলাদেশ’, ‘হলে হলে ভোট কেন্দ্র, মানিনা মানব না’, ‘প্রহসনের নির্বাচন, মানব না মানব না’, ‘ডাকসু না প্রহসন’ বলে স্লোগান দিচ্ছেন।

ছাত্রদলের সাত দফা দাবির মধ্যে রয়েছে, ক্যাম্পাসে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করা, হলগুলো থেকে ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থানান্তর করা, ভোটার ও প্রার্থী হওয়ার জন্য ৩০ বছরের বয়সসীমা বাতিল করা, নির্বাচনের প্রচারণার জন্য সব ছাত্র সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল প্রতিবদ্ধকতা দূর করা, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ছাত্র-ছাত্রী ও নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, ডাকসু নির্বাচনের জন্য পরিচালনা ও উপদেষ্টাসহ সকল কমিটি পুনর্গঠন করা এবং ডাকসুর গঠনতন্ত্রের ৫ (এ) এবং ৮ (এম) ধারা সংশোধন করা।

মাত্র ২০ মিনিট প্রকৃতিতে থাকলেই যেভাবে বাড়ে আপনার স্বাস্থ্য…
  • ২২ এপ্রিল ২০২৬
নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে আহত মাভাবিপ্রবি শিক্ষার্থী, আটক ১
  • ২২ এপ্রিল ২০২৬
বহিরাগতদের নিয়ে রাবি ছাত্রকে ছুরিকাঘাত, অভিযোগ অস্বীকার ছাত…
  • ২২ এপ্রিল ২০২৬
শিবির নেতার গোড়ালি কেটে দেওয়ার ঘটনায় উত্তপ্ত সংসদ, যা বললেন…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্রুশ ভাঙচুরে ঘটনায় নিজেদের দুই সেনাকে জেলে পাঠাল আইডিএফ
  • ২২ এপ্রিল ২০২৬
তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, কমবে কবে— জানালেন আবহাওয়াবিদ
  • ২২ এপ্রিল ২০২৬