ডাকসু ঘিরে ছাত্রদলের মনোনয়ন ফরম বিতরণ শুরু

২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:০০ PM
ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করছেন ছাত্রদল ঢাবির এসএম হল ছাত্রদলের আহবায়ক হাবিবুল বাশার

ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করছেন ছাত্রদল ঢাবির এসএম হল ছাত্রদলের আহবায়ক হাবিবুল বাশার © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ।

এই মনোনয়ন ফরম থেকে ডাকসু ও হল সংসদের জন্য ছাত্রদলের প্যানেল চূড়ান্ত করবে দলের কেন্দ্রীয় ও ঢাবি ছাত্রদলের শীর্ষ নেতারা। সংগঠনের চূড়ান্ত মনোনয়ন নিয়ে নির্বাচনে লড়তে আগ্রহীরা ছাত্রদলের মনোনয়ন উত্তোলন ও জমা দিতে পারছেন। সকাল থেকেই সংগঠনের দলীয় মনোনয়ন বিতরণ ও জমা নেওয়া হচ্ছে।

গত ১১ ফেব্রুয়ারি ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সে অনুযায়ী আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ২৬ ফেব্রুয়ারি মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি। যাচাই-বাছাইয়ের পর ৩ মার্চ প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ১১ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬
৫৮ কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ শিশু হাসপাতালে, আবেদ…
  • ১০ অক্টোবর ২০২৬