জুমার আগেই যমুনার সামনে যোগ দিচ্ছেন আন্দোলনকারীরা

০৯ মে ২০২৫, ১২:০০ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৮:০১ PM

© টিডিসি ফটো

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর বিশাল জনসমাবেশের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এই বড় জমায়েত হবে বলে জানা গেছে।

ইতোমধ্যে এই সমাবেশকে ঘিরে যমুনার সামনে চলমান আন্দোলনে যোগ দিতে শুরু করেছেন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা আন্দোলনকারীরা।

শুক্রবার (৯ মে) বেলা সাড়ে ১১টায় যমুনার সামনে এমন চিত্র দেখা যায়।

সমাবেশে যোগ দিতে জুমার নামাজের আগে যমুনার সামনে এসে বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছেন বিজয় সরণির বাসিন্দা মাশুক। দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, রাতে ইচ্ছে থাকা সত্ত্বেও আসতে পারিনি। আজ তো আর মিস করা যায় না। তাই চলে আসলাম।

ঢাকার কামরাঙ্গীরচর বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছেন দরজিশ্রমিক শাহেদ মিয়া। তিনি বলেন, আমার একটা ছোট দোকান আছে। আজ সবাইকে ছুটি দিয়ে আন্দোলনে চলে এসেছি।

সমাবেশস্থলে আগে থেকে আন্দোলনকারীদের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

বড় জমায়েতের ঘোষণা দিয়ে হাসনাত বলেন, ‘ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেখানে বাদ জুমা জনসমুদ্র হবে। আজ তারা বুঝতে পারবেন কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।’

এর আগে বৃহস্পতিবার রাত ১০টা থেকে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে এ অবস্থান কর্মসূচি শুরু হয়। এ কর্মসূচি ঘিরে যমুনার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে বের হয়ে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বিইউএফটির ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান মেসবা উদ্দিন আলী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
৫২ জনের মধ্যে নিয়োগ পেলেন ১ জন, বাকি ৫১ জনের ক্ষোভ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৯, আব…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘাটাইলের নতুন ইউএনও নূরী তাসমিন ঊর্মি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬