নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান

০৯ মে ২০২৫, ০১:৫৪ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ১২:৫৪ PM
সেলিনা হায়াৎ আইভী

সেলিনা হায়াৎ আইভী © সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করতে অভিযান চালিয়েছে পুলিশ। এ খবরে   সড়কে নেমে দেওভোগ এলাকা অবরুদ্ধ করে রাখেন তার কর্মী-সমর্থকরা। এতে বাড়ির ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার (৮ মে) রাত পৌনে বারোটার দিকে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন  জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের সময় হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে (আইভি) গ্রেপ্তারের জন্য গিয়েছে জেলা পুলিশ।

জানা গেছে, আইভীকে গ্রেপ্তার করতে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশের একটি দল দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাসভবন চুনকা কুটিরে প্রবেশ করে। এ সময় পুলিশের অভিযানের খবরে রাস্তায় নেমে আসেন স্থানীয় বাসিন্দারা। এর ফলে পুলিশ সদস্যরাও বাড়ির ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। এ সময় আইভীর বাড়ির প্রবেশ পথের দুই রাস্তায় বাঁশ, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ফেলে অবরুদ্ধ করে রাখে এলাকার মানুষজন। আশেপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে। আইভীও বাড়িতে অবস্থান করছেন।

জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে বের হয়ে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বিইউএফটির ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান মেসবা উদ্দিন আলী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
৫২ জনের মধ্যে নিয়োগ পেলেন ১ জন, বাকি ৫১ জনের ক্ষোভ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৯, আব…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘাটাইলের নতুন ইউএনও নূরী তাসমিন ঊর্মি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬