যমুনার সামনে অবস্থান নিলো শিবিরের নেতাকর্মীরাও

০৯ মে ২০২৫, ১২:৫১ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ১২:৫৪ PM
যমুনায় আন্দোলনকারীরা

যমুনায় আন্দোলনকারীরা © টিডিসি

গণহত্যাকারী হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটিকে নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। ফলে যমুনার সামনের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে যমুনায় অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১২টার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ঘোষণা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেন, ‘যমুনায় আসতেছি। দেশের মানুষের জন্য আমরা আছি। ইনশাআল্লাহ।’ 

এদিকে বৃহস্পতিবার রাত ১০টা থেকে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়। এসময় তিনি বলেন, আমরা আমাদের জীবন বাংলাদেশকে ওয়াক্ফ করে দিয়েছি। যখন আমরা জুলাইয়ে রাস্তায় নেমেছিলাম, তখন আমরা এই বাংলাদেশের জন্যই ওয়াক্ফ করে দিয়েছিলাম। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, পরিচয়গত বিভাজনও থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা সমগ্র বাংলাদেশ ঐক্যবদ্ধ। দলটি নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা একসাথে থেকে এই অবস্থান চালিয়ে যাব।

এসময় আন্দোলনকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারা বলেন—“গড়িমসি বন্ধ কর, আওয়ামী লীগ নিষিদ্ধ কর”, “ক্ষমতা না, জনতা—জনতা, জনতা”, “শেষ হয়নি যুদ্ধ—সাইদ, ওয়াসিম, মুগ্ধ”।

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহ খানেক আগে থেকেই প্রসেস করে সব ফরমালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে।

এদিকে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ নিষিদ্ধ করার প্রহসন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। 

জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে বের হয়ে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বিইউএফটির ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান মেসবা উদ্দিন আলী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
৫২ জনের মধ্যে নিয়োগ পেলেন ১ জন, বাকি ৫১ জনের ক্ষোভ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৯, আব…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘাটাইলের নতুন ইউএনও নূরী তাসমিন ঊর্মি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬