তপ্ত দুপুরে ট্র্যাফিক পুলিশ সদস্যদের পাশে ছাত্রদল 

২২ এপ্রিল ২০২৫, ০৮:০৩ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:১১ PM
ট্র্যাফিক পুলিশ সদস্যদের পাশে ছাত্রদল 

ট্র্যাফিক পুলিশ সদস্যদের পাশে ছাত্রদল  © টিডিসি ফটো

বৈশাখের তপ্ত দুপুরে ট্রাফিকে দায়িত্বরত পুলিশ সদস্যদের কিছুটা হলেও স্বস্তি দিতে ছাতা, পানি, স্যালাইন এবং ফেসিয়াল মাস্ক নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে ট্র্যাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সাহায্য করে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কেন্দ্রীয় ছাত্রদলের প্রচার সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) শরীফ প্রধান শুভর নেতৃত্বে এসময় রজনিগন্ধা ফুল দিয়ে ট্র্যাফিক পুলিশ সদস্যদের শুভেচ্ছাও জানানো হয়।

শরীফ প্রধান শুভ বলেন, ‘ট্র্যাফিক পুলিশ সদস্যরা সারাদিন রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তারা ট্র্যাফিক ব্যবস্থাকে সচল রাখতে দিনরাত নিরন্তর প্রচেষ্টা চালান। তারা যাতে নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য তাদের কাজের প্রতি শ্রদ্ধা রেখে এবং সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে ছাত্রদল ট্র্যাফিক পুলিশ সদস্যদের পাশে রয়েছে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান যে মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, সে স্বপ্নকে বাস্তবায়ন করতে নিরন্তর কাজ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।’

ট্যাগ: ছাত্রদল
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬