নারী অধিকার সংস্কার কমিশন বাতিল চায় হেফাজতে ইসলাম

২০ এপ্রিল ২০২৫, ০৪:১৬ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৫৮ PM
হেফাজতে ইসলামের কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা

হেফাজতে ইসলামের কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা

নারী অধিকার সংস্কার কমিশন বাতিল চেয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই কমিশন প্রধান উপদেষ্টার কাছে যে প্রতিবেদন জমা দিয়েছে তার বেশ কয়েকটি ধারাকে ইসলামবিরোধী বলে আখ্যায়িত করেছেন এবং তা বাতিলের দাবি জানিয়েছেন তারা। 

রবিবার (২০ এপ্রিল) দুপুরে সংগঠনের কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা শেষে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আল্লামা মামুনুল হক এ কথা জানান। সকাল ১০টায় রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে এ সভা শুরু হয়। মোট ৫ দফা দাবিতে আগামী ৩মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম। 

দাবিগুলো হল— ফ্যাসিবাদী আমলে শাপলা চত্বরে গণহত্যা, মোদি বিরোধী আন্দোলনে হত্যাসহ বিভিন্ন সময় হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং হেফাজত ইসলামের নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে; বহুত্ববাদের পরিবর্তে সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল; নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ও কমিশন বাতিল;  ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্যোগ ও ওয়াকফ আইন বাতিল; ফিলিস্তিন দখলদার মুক্ত করার উদ্যোগ গ্রহণ করা।

হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান জানিয়েছেন, তাদের বিশেষ সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে যে আগামী ৩ মে (শনিবার) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একটি মহাসমাবেশ আয়োজন করা হবে। এই সমাবেশটি সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এবং সেখানে কয়েকটি দাবি উপস্থাপন করা হবে।

এ বিষয়ে মাওলানা মামুনুল হক বলেন, মহাসমাবেশ সফল করতে আগামী মঙ্গলবার (২২ এপ্রিল) থেকে পরবর্তী সপ্তাহের সোমবার (২৮ এপ্রিল) পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ করা হবে।

 

গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
১১ প্রশাসনিক পদ থেকে সাদা দলের ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে নেমে দুই ন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলন, দুটি মেশিন জব্দ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ধর্মমন্ত্রী-এলজিআরডি প্রতিমন্ত্রীকে আস্তে কথা বলতে বললেন ডে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9