‘আমাদের সংস্কৃতির ওপর কোনো দেশের অপসংস্কৃতি যেন চাপিয়ে দেওয়া না হয়’

১৩ এপ্রিল ২০২৫, ০৬:১৯ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২৭ AM
পঞ্চগড় সদর উপজেলায় শহীদ সাগর ইসলামের কবর জিয়ারত করেন সারজিস আলম

পঞ্চগড় সদর উপজেলায় শহীদ সাগর ইসলামের কবর জিয়ারত করেন সারজিস আলম © টিডিসি ফটো

‘আমাদের সংস্কৃতির ওপর কোন দেশের অপসংস্কৃতি যেন চাপিয়ে দেওয়া না হয়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ‘বিগত ১৬ বছর দেশে বাংলা নববর্ষ উদযাপনে দলীয় প্রভাবের পাশাপাশি বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল।’ আজ রবিবার (১২ এপ্রিল) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে শহীদ সাগর ইসলামের কবর জিয়ারত ও তার স্বজনদের সাথে মতবিনিময় শেষে এ মন্তব্য করেন তিনি।

সারজিস আলম বলেন, ‍‘বিগত বছরের নববর্ষগুলোতে খুব স্বাভাবিকভাবেই শুধু দলীয় নয়, বিদেশি রাষ্ট্রের প্রভাব আমরা দেখেছি। বিভিন্ন ধরনের ধারণা তৈরি করে নববর্ষগুলোতে অপসংস্কৃতি চাপিয়ে দেওয়া হতো। ক্ষমতার জায়গা থেকে কোনো কিছু চাপিয়ে দেওয়া কখনোই সাসটেইনেবল নয়। এটি কখনো আমরা প্রত্যাশাও করি না।’

তিনি বলেন, ‘আমরা মনে করি, এই সরকার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ততটুকু স্পেস বাংলাদেশের মানুষকে দিয়েছে। আমরা যা ধারণ করি, সেটাই প্রকাশ করি এবং করতে পারি। আমরা বিশ্বাস করি, আগামীতে যারাই এই দেশের দায়িত্বে থাকুক না কেন, তারা যেন কোনো কিছু চাপিয়ে দেওয়ার সাহসটুকু না করে। আমাদের প্রকৃত সংস্কৃতি ধারণ করার জন্য তারা যেন তাদের প্রচেষ্টা রাখেন।’

আরও পড়ুন: প্রাথমিকের বই লিখেও সম্মানী পাননি লেখকরা

তিনি আরও বলেন, ‘আমরা অভ্যুত্থান পরবর্তী দেশে নতুন একটি নববর্ষ পেতে যাচ্ছি। যে সংস্কৃতিকে ধারণ করে আমাদের বাবা, দাদা, নানারা যেভাবে নববর্ষ পালন করে এসেছেন, সেগুলোই আমাদের মূল কালচার। আমরা সেগুলোকে সামনে রেখে যদি নববর্ষকে উদ্‌যাপন করি, তাহলে সেটাই আমাদের নিজেদের প্রকৃতভাবে তুলে ধরা হবে। আমরা প্রত্যাশা করব, আমাদের সংস্কৃতির ওপরে কোনো দেশের বা নির্দিষ্ট কোনো এলাকার অপসংস্কৃতি যেন চাপিয়ে না দেওয়া হয়।’

প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিএনজি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ফটকে চাকসুর তালা, চক্রাকার বা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আহছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতাল কনসালটেন্ট …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9