শেকৃবি ছাত্রদল নেতার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ

১১ এপ্রিল ২০২৫, ০৮:৩৩ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪০ AM
মো. আব্দুস সামাদ

মো. আব্দুস সামাদ © টিডিসি ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। 

শুক্রবার (১১ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়। 

ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে মো. আব্দুস সামাদের বিরুদ্ধে কেন শৃঙ্খলাভঙ্গজনিত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ১৩ এপ্রিলের মধ্যে লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাখ্যা প্রদানের জন্য কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত নেতা আব্দুস সামাদ বলেন, ‘আমি এখনও অফিসিয়ালি কোন নোটিশ পাইনি। তবে বিভিন্ন গ্রুপের মাধ্যমে শোকজের বিষয়টি জানতে পেরেছি। কেন্দ্রের সাথের যোগাযোগের চেষ্টা করছি।’

এ বিষয়ে ছাত্রদল শেকৃবি শাখার সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, ‘তার কারণ দর্শানোর নোটিশটি আমরাও পেয়েছি। মূলত ৫ আগস্ট পরবর্তী সময়ে তার বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে কেন্দ্রে অভিযোগ গিয়ে থাকতে পারে। কেন্দ্র তার নিজস্ব উইং দিয়ে তদন্ত করে হয়ত তার কিছু সত্যতা পেয়েছে। তাই তাকে নোটিশটি দেয়া হয়েছে।’

কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ঠিক কি কারণে চিঠি পাঠানো হয়েছে তা তিনি জানেন না।

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে কর-শুল্ক সংস্কার, স্বল্পসুদ…
  • ১৬ মে ২০২৬
মিলছে না এমপিও, এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত বিএম ও কারিগরি শি…
  • ১৬ মে ২০২৬
৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের আয়োজন করল বিইউবিটি
  • ১৬ মে ২০২৬
পে-স্কেল কার্যকর হবে যেভাবে
  • ১৬ মে ২০২৬
পে-স্কেল কার্যকর হবে যেভাবে
  • ১৬ মে ২০২৬
ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে চীন সফরে ডাকসুর ১৫ নেতা
  • ১৬ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081