জামিনে বের হয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার সাবেক এমপি

সিরাজগঞ্জ-৩ আসন
০৮ এপ্রিল ২০২৫, ১০:২৭ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:২৩ PM
মারধরের দৃশ্য

মারধরের দৃশ্য © সংগৃহীত

হত্যাচেষ্টা মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ। উত্তেজিত ছাত্র-জনতা জেলগেটে তাঁকে প্রতিরোধ কারামুক্ত হওয়ার পর মারধর করে। 

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে সদর থানা পুলিশ এসে তাঁকে নিরাপদ হেফাজতে নিয়ে যায়। 

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, সাবেক এমপি ডা. আব্দুল আজিজ জামিনে মুক্ত হওয়ার পরে ছাত্র-জনতা তাকে ঘিরে ধরে। বর্তমানে তিনি থানাতে আমাদের কাছে আছেন।

প্রসঙ্গত, ডা. আব্দুল আজিজ সিরাজগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ডা. আব্দুল আজিজ আত্মগোপনে ছিলেন। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মিলছে না এমপিও, এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত বিএম ও কারিগরি শি…
  • ১৬ মে ২০২৬
৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের আয়োজন করল বিইউবিটি
  • ১৬ মে ২০২৬
পে-স্কেল কার্যকর হবে যেভাবে
  • ১৬ মে ২০২৬
পে-স্কেল কার্যকর হবে যেভাবে
  • ১৬ মে ২০২৬
ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে চীন সফরে ডাকসুর ১৫ নেতা
  • ১৬ মে ২০২৬
ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে সিঙ্গার বাংলাদেশ, পদ…
  • ১৬ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081