বিএনপি নেতা বুলু হাসপাতালে ভর্তি

০৭ এপ্রিল ২০২৫, ১২:২৮ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪৪ PM
বিএনপি নেতা বুলু হাসপাতালে

বিএনপি নেতা বুলু হাসপাতালে © সংগৃহীত

নোয়াখালী থেকে ঢাকা ফেরার পথে কুমিল্লার লাকসামে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। রবিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে লাকসামে পৌঁছালে হঠাৎ শারীরিকভাবে অসুস্থতা অনুভব করেন তিনি।

পরে রাত ৯টার দিকে তাকে কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতাল—মুন হসপিটালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

রাত পৌনে ১১টার দিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বুলু ভাইয়ের শরীরে ইনফেকশন ধরা পড়েছে। যদিও তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন, তবে ঈদের সময় এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়েন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসা চলছে।

হাজী ইয়াছিন আরও বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বরকত উল্লাহ বুলুর চিকিৎসা কুমিল্লার মুন হসপিটালেই চলবে। মেজর কোনো জটিলতা নেই বলেও আশ্বস্ত করেছেন চিকিৎসকরা। 

সব পক্ষকে নিয়ে চুয়েটের অচলাবস্থার স্থায়ী সমাধানের চেষ্টা চল…
  • ০১ অক্টোবর ২০২৬
কোঅর্ডিনেটর নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, কর্মস্থল ঢাকা, আবে…
  • ০১ অক্টোবর ২০২৬
১০ ডাকাতি মামলার পলাতক আসামি আব্দুল মালেক গ্রেপ্তার
  • ০১ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের এমপিওর চেক ছাড়, বেতন পাবেন যেদিন
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার
  • ০১ অক্টোবর ২০২৬
১৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্ব…
  • ০১ অক্টোবর ২০২৬