অর্থ নিয়ে বিরোধে আহত যুবদল নেতার মৃত্যু, অভিযুক্ত বিএনপি নেতার বাড়িতে আগুন

০৬ এপ্রিল ২০২৫, ১১:২০ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:২৪ AM

© সংগৃহীত

মাগুরার শ্রীপুরে মসজিদের অর্থ লেনদেনকে কেন্দ্র করে সহিংস ঘটনার জেরে আহত যুবদল নেতা মুন্সী মিরান হোসেন (৪৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৫ এপ্রিল) রাত ৮টায় ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত বিএনপি নেতার বাড়িতে আগুন লাগিয়ে দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার নাকোল মল্লিকপাড়া জামে মসজিদের তহবিল থেকে উত্তোলিত অর্থের হিসাব নিয়ে গত ৩০ মার্চ রাতে যুবদল নেতা মিরান হোসেনের সঙ্গে মসজিদ কমিটির সাবেক সভাপতি ও ওয়ার্ড বিএনপির নেতা, সাবেক ইউপি সদস্য জামিরুল ইসলামের বাগবিতণ্ডা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কথা কাটাকাটির এক পর্যায়ে জামিরুল ইসলামের অনুসারীরা মিরানকে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হলে প্রথমে তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। তারা অভিযুক্ত জামিরুল ইসলামের নাকোল গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেন।

ঘটনার বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, “ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। কেউ মামলা করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9