খেলাফত আন্দোলনের আমির আতাউল্লাহ হাফেজ্জী মারা গেছেন

০৪ এপ্রিল ২০২৫, ০৫:৫৯ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪৫ AM

© সংগৃহীত

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ইন্তেকাল করেছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর কামরাঙ্গীরচরে নূরিয়া মাদ্রাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। বেশ কিছু দিন ধরে বার্ধক্যের কারণে অসুস্থতায় ভোগার পর ৭৭ বছর বয়সে খেলাফত আন্দোলনের এই নেতা মৃত্যুবরণ করেন। দুই ছেলে ও এক মেয়ে উত্তরাধিকারী রেখে যান তিনি।

আতাউল্লাহ হাফেজ্জী ছিলেন মাওলানা মুহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুরের ছোট ছেলে। এ ছাড়া রাজধানীর কামরাঙ্গীরচরে হাফেজ্জী হুজুর প্রতিষ্ঠিত জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম ও কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতি ছিলেন তিনি।

আজ রাত ১০টার দিকে কামরাঙ্গীরচরের জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদ্রাসায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬
ফিফা আসিয়ান কাপ: প্রথমার্ধেই বাংলাদেশের জালে ৬ গোল
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের কারসাজি, সাদা কাগজে ২৯ লাখ টাকা ব্যয়ের ভাউচ…
  • ০১ অক্টোবর ২০২৬
টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী আটক
  • ০১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক নতুন নিয়ম
  • ০১ অক্টোবর ২০২৬
নগদ লিমিটেডে চাকরি, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬