নুরসহ গণঅধিকার পরিষদের ৬ নেতার বিরুদ্ধে পাল্টা ২ মামলা বৈষম্যবিরোধীদের

২৫ মার্চ ২০২৫, ০২:৩৫ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪৭ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © সংগৃহীত

খুলনায় পঞ্চবীথি ক্লাবের দখল উচ্ছেদের সময় সংঘর্ষের ঘটনায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয় নেতার বিরুদ্ধে পাল্টা দুটি মামলা করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

সোমবার (২৪ মার্চ) রাতে প্লাটফর্মটির খুলনা মহানগরীর যুগ্ম আহ্বায়ক নাঈম হাওলাদার বাদী হয়ে একটি এবং জেলা কমিটির সদস্য শেখ সাকিব আহমেদ বাদী হয়ে খুলনা সদর থানায় আরেকটি মামলা করেন।

জানা গেছে, নাঈম হাওলাদারের মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তারা হলেন নুরুল হক নূর, গণঅধিকার পরিষদের মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস কে রাশেদ, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. জনি ও তাইজুল ইসলাম।

এছাড়াও শেখ সাকিব আহমেদের মামলায়ও আসামি চারজন। সেখানে রাশেদ ও জনির সঙ্গে গণঅধিকার পরিষদের খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক আজিজ শেখ রুবেল ও হিরোন নামের দুই ব্যক্তিকে আসামি করা হয়েছে।

খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, দুই পক্ষই পৃথক মামলা করেছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে, গত ২১ মার্চ এস কে রাশেদ বাী হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলা কমিটির সদস্যসচিব সাজিদুল ইসলাম বাপ্পী, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন, মহররম মাহীম, যুগ্ম মুখ্য সংগঠক শেখ রাফসান জানি ও কেন্দ্রীয় সদস্য রুমি রহমানের বিরুদ্ধে মামলা করেছিলেন।

ভূমিকম্প সহনশীল করতে ঢাকা ঘিরে ‘মেগা প্ল্যান’, নিয়োগ পাবেন …
  • ২৪ জুন ২০২৬
অভিনেতা জাহের আলভী দুই দিনের রিমান্ডে
  • ২৪ জুন ২০২৬
রাবিতে গবেষণার তহবিল বণ্টনে নতুন নীতি, গবেষকদের অগ্রাধিকার
  • ২৪ জুন ২০২৬
বাংলা-ইংরেজির পাশাপাশি চাইনিজ ও জাপানিজ ভাষা শিক্ষার উদ্যোগ…
  • ২৪ জুন ২০২৬
চার্জ দেওয়া শেষ, তবু প্লাগে চার্জার? বর্ষায় বাড়তে পারে ঝুঁকি
  • ২৪ জুন ২০২৬
মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিএনপির বিক…
  • ২৪ জুন ২০২৬