ব্যান্ডপার্টি ও শতাধিক গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ে সারজিস

২৪ মার্চ ২০২৫, ০৫:১৮ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৫১ PM

© সংগৃহীত

পঞ্চগড়ে ব্যান্ডপার্টি ও শতাধিক গাড়ি নিয়ে নানা জায়গায় পথসভা করেছেন জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ সোমবার (২৪ মার্চ) তিনি এসব পথসভা করেন।

দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে পথসভায় সারজিস বলেন, কথা নয় আমরা কাজ করে দেখাতে চাই। আগামীর বাংলাদেশ কেউ আর দলের নাম দেখে বা মার্কা দেখে ভোট দেবে না। এতদিন সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছে।

তিনি বলেন, ভোটের আগের দিন নেতারা যান আর কিছু টাকা ধরিয়ে দেন। আর ভোটের পরে যে কোনো কাজের জন্য গেলে আগে টাকার জন্য হাত পেতে থাকেন। নতুন বাংলাদেশ আর এগুলো হতে দেওয়া যাবে না। যে জনপ্রতিনিধি হয়ে কাজ না করে সাধারণ মানুষের কাছে লুটপাট করবে, তাদেরকে আর জনপ্রতিনিধি হিসেবে মেনে নেওয়া যাবে না।

সারজিস বলেন, আমরা ভুল করলে শুধরে দেবেন। আর কোনো দলের অন্ধ ভক্ত হবেন না। অন্ধ ভক্ত হলে আপনার মূল্য কেউ দেবে না। আমরা আপনাদের কাছে মার্কা নিয়ে যাব, যদি আপনাদের কথা রাখতে পারি তাহলে আমাদের ভোট দেবেন। পঞ্চগড় আমার জন্মভূমি তাই আপনাদের কাছে আমার আলাদা দাবি আছে।

এসব পথসভায় সারজিসের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি বোদা উপজেলার উদ্দেশে গাড়ি বহর নিয়ে দেবীগঞ্জ ছেড়ে যান। পরে নিজ এলাকা আটোয়ারীতে ইফতার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।

সিকৃবিতে একসঙ্গে ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে কী?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় শনাক্ত ৮
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে সড়কে দিনে প্রাণ ঝরেছে ১৫ জনের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠানো হয় ভাইকে, ৩ দি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
৭ রানে ৬ উইকেট নিলেন সান্ধু, সেমিফাইনালে পাকিস্তান
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো চক্রাকার বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9