বেরোবিতে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে জাহিদ-মেহেদী 

২৪ মার্চ ২০২৫, ১১:৩৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জাহিদ হাসান জয় ও মো. মেহেদী হাসান

জাহিদ হাসান জয় ও মো. মেহেদী হাসান © সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সমাজবিজ্ঞান বিভাগের জাহিদ হাসান জয়কে আহ্বায়ক ও অর্থনীতি বিভাগের মো. মেহেদী হাসানকে সদস্যসচিব করা হয়েছে।

রবিবার (২৩ মার্চ) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী ও সদস্যসচিব (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল জাবের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের মো. নাঈম ইসলামকে যুগ্ম আহ্বায়ক ও
ইংরেজি বিভাগের বায়জিদ বোস্তামীকে যুগ্ম সদস্যসচিব করা হয়।

কমিটিতে সদস্য পদে রয়েছেন, মো. নেজাজ ইসলাম (জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ), আবদুল মজিদ (অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস), মো. মুসতাকিম মিয়া (ইতিহাস ও প্রত্নতত্ত্ব), মো. সানোয়ার ইসলাম (ইতিহাসও প্রত্নতত্ত্ব), জাকারিয়া ইসলাম (জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ), তামিম ইকবাল (ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম), মো. সাকিব মিয়া ( ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং), মো. মাহবুব আলী (ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম), মো. নাদিম মিয়া (পরিসংখ্যান), মো. জাহিদ ইসলাম (লোকপ্রশাসন), মো. জিসান ইসলাম (অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম) ও মো. সালেহ উদ্দীন (অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস)।

আরও পড়ুন: ইবির আবাসিক হল বন্ধ থাকবে ১২ দিন

নতুন কমিটির আহ্বায়ক বলেন, জুলাই অভ্যত্থানকে ধারণ করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তুলতে ভূমিকা রাখবে বেরোবি ইনকিলাব মঞ্চ। এ ছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তথাকথিত শাহবাগী ও ফ্যাসিবাদের দোসরদের বিচার নিশ্চিত করার জন্য এবং ছাত্রদের যেকোনো নৈতিক আন্দোলনে তাদের দাবি আদায়েও পাশে থাকবে বেরোবি ইনকিলাব মঞ্চ।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চ একটি অভ্যুত্থান অনুপ্রাণিত সাংস্কৃতিক প্ল্যাটফর্ম। সব আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণই এ সংগঠনের লক্ষ্য।

কুকুর কামড়ানোর পর করণীয় কী, কত ঘণ্টার মধ্যে জলাতঙ্কের টিকা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে কোটি টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পেয়…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব সাক্ষরতা দিবস আজ, দেশে নিরক্ষর ৪ কোটি মানুষ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ শিক্ষার্থী নিয়ে ডোবায় পড়ল বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সিকৃবিতে একসঙ্গে ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে কী?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9