একটি দলকে সুবিধা দিতে নির্বাচন পেছানোর সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে: ইশরাক

২৪ মার্চ ২০২৫, ০৯:০৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ইশরাক হোসেন

ইশরাক হোসেন © সংগৃহীত

কোনো একটি দল বা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য জাতীয় নির্বাচন পেছানোর যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রবিবার (২৩ মার্চ) বিকালে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

ইশরাক বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেটা কিন্তু এখনও আমরা পাইনি। সেজন্য আমাদের লড়াইটা কিন্তু শেষ হয়ে যায়নি। যদি প্রয়োজন হয়, আমাদের দেশ নায়ক তারেক রহমান যদি নির্দেশ দেয়, আবারও আমরা প্রয়োজনে জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। তবুও এ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। 

তিনি আরও বলেন, জনগণ যাকেই ভোট দিবে তাকেই আমরা মেনে নিব। সেটা  নতুন পার্টি, পুরান পার্টি, এ পার্টি, বি পার্টি যাই হোক।  কিন্তু জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে সেই সরকারকে আসতে হবে। তারাই রাষ্ট্র পরিচালনা করবে। এরপর যে দীর্ঘ মেয়াদি সংস্কার আছে সেটি তারা বাস্তবায়ন করবে।

টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ব…
  • ০২ অক্টোবর ২০২৬
‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ …
  • ০২ অক্টোবর ২০২৬
আইনজীবী সহকারী সমিতি নির্বাচনে জয়ী কারাবন্দি নিষিদ্ধ আওয়ামী…
  • ০২ অক্টোবর ২০২৬
শিক্ষায় অব্যবস্থাপনার প্রতিবাদে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধ…
  • ০২ অক্টোবর ২০২৬
বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬