মাগুরার সেই আছিয়ার ভারসাম্যহীন বাবার পাশে তারেক রহমান

১৮ মার্চ ২০২৫, ০৬:৫৫ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৪:৪৫ PM
তারেক রহমান ও আছিয়ার বাবা ফেরদৌস

তারেক রহমান ও আছিয়ার বাবা ফেরদৌস © টিডিসি সম্পাদিত

ধর্ষণের শিকার হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে শিশু আছিয়ার। এ শোকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তার বাবা ফেরদৌস। তিনি পেশায় একজন কৃষক ও ভ্যানচালক। মেয়ের এমন পরিণতি মেনে নিতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি।

বিষয়টি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তিনি দ্রুত বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামকে ফেরদৌসের চিকিৎসার ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের উদ্যোগে ফেরদৌসকে ঢাকায় আনা হয়। এরপর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে তাকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয় ও চিকিৎসা দেয়া হচ্ছে।

উল্লেখ্য, শিশুটি গত ৫ মার্চ নিজ বোনের শশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকারর হয়, পরদিন তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরবর্তীতে ৮ মার্চ তার অবস্থার উন্নতি না হলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে ১৩ মার্চ দুপুরে মারা যায় আছিয়া। শুরু থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি তার চিকিৎসা প্রত্যাক্ষভাবে পর্যবেক্ষণ করেন এবং তার প্রেরিত স্বাস্থ্যসেবা সেলের সমন্বয়ক ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম ও তার টিম সব ধরনের সহযোগিতা করেন আছিয়া ও তার পরিবারকে। 

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন এই ঘটনার শুরু থেকেই আছিয়ার পরিবারের সাথে ছিলেন ও তাদের যাবতীয় সহযোগিতা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে।

দেশের ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই, বেশি কোন বি…
  • ০৮ এপ্রিল ২০২৬
সভা ছাড়াই সেমিনার আয়োজন জাকসুর, অভিযোগ ভিপি জিতুর
  • ০৮ এপ্রিল ২০২৬
তেলের জন্য অপেক্ষমাণ বাইকারদের পানি-স্যালাইন দিল ছাত্রদল
  • ০৮ এপ্রিল ২০২৬
ভোজ্যতেল মজুতদারির বিরুদ্ধে আইনি ব্যবস্থাসহ পাঁচ দাবি ক্যাব…
  • ০৮ এপ্রিল ২০২৬
গ্রামীণ সড়কে ছয় হাজার গাছের মধ্যে টিকে আছে আড়াই হাজার
  • ০৮ এপ্রিল ২০২৬
কোন কোন শর্তে যুদ্ধবিরতিতে রাজি হলো যুক্তরাষ্ট্র ও ইরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
close