বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ছাত্রলীগ নেতা

১৬ মার্চ ২০২৫, ০৬:৫৭ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৮ AM
তানভীর আহম্মেদ হেরী

তানভীর আহম্মেদ হেরী © টিডিসি ফটো

ছাত্রলীগ নেতাকে কিশোরগঞ্জের ইটনা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির আহ্বায়ক করায় শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।

শনিবার (১৫ মার্চ) ইটনা উপজেলায় ঘোষিত ৭৮ সদস্যের আহ্বায়ক কমিটিতে তানভীর আহম্মেদ হেরীকে আহ্বায়ক করা হয়। নিষিদ্ধ ছাত্রলীগে সংশ্লিষ্টতার কারণে কমিটি ঘোষণা হওয়ার পর থেকে সমালোচনার ঝড় ওঠে। তাকে অবিলম্বে কমিটি থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন অনেকেই।

তানভীর আহম্মেদ হেরী ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা মীর বাড়ির ইব্রাহিম মিয়ার ছেলে। তিনি ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ও বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য।

জানা গেছে, শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ৭৮ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে। কমিটিতে আহ্বায়ক করা হয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তানভীর আহম্মেদ হেরীকে। তানভীর আহম্মেদ হেরী গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও কমিটিতে তার পরিচয় দেওয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে অধ্যায়নরত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্যাগী নেতারা বলছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্টতা গোপন করতেই তিনি এই প্রতারণার আশ্রয় নিয়েছেন।

তানভীর আহম্মেদ হেরীর সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য একাধিকবার কল দিলেও ফোনটি বন্ধ থাকায় সংযোগ পাওয়া যায়নি।

কিশোরগঞ্জ জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির আহ্বায়ক ইকরাম হোসেন জানান, তানভীর আহম্মেদ হেরী ইটনা উপজেলা নবগঠিত কমিটির আহ্বায়ক। যদি তার ছাত্রলীগ সংশ্লিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে পদক্ষেপ গ্রহণ করা হবে।

শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ ছয়টির বেশি দেশ:…
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূ…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কোপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬