বিএনপি-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ, আহত ৭

১৬ মার্চ ২০২৫, ১১:২৩ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২০ AM
বাস ডিপো

বাস ডিপো © সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাস রাখাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৭জন আহত হয়েছেন।

শনিবার (১৫ মার্চ) বিকেল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত তিন দফায়  সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মৌচাকের চিশতিয়া বেকারি এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর নীলাচল পরিবহনের প্রায় ৩৫টি বাস মৌচাকের চিশতিয়া বেকারি সংলগ্ন একটি খালি মাঠে ভাড়ায় রাখা হয়। বৃহস্পতিবার (১৩ মার্চ) মধ্যরাতে ওই পরিবহনের একটি বাস রাখার সময় এলাকার একটি মসজিদের কার্নিশের দেওয়ালের সঙ্গে ধাক্কা লেগে মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর ওই এলাকার বাসিন্দা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মমিনুর রহমান বাবু ও এলাকাবাসী নীলাচল বাসের কর্তৃপক্ষকে ওই স্থান হতে বাস ডিপো সরিয়ে নেওয়ার নির্দেশনা দেন। এ সময় তাদের মধ্যে সমঝোতা হয় দুই মাসের মধ্যে ডিপোটি সরিয়ে নিবে। শনিবার  বিকেলে দুই পক্ষ আবারও বিষয়টি নিয়ে সমঝোতা বৈঠকে বসেন। সেখানে ওয়ার্ড বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

নীলাচল পরিবহনের কর্মকর্তা আবুল হাশেম বলেন, আমাদের গাড়ি আসার সময় মসজিদের লাইট ও কার্নিশ ভেঙে যায়। আমরা মিস্ত্রি এনে লাইট ঠিক করতে গেলে মসজিদ কমিটির সভাপতি মাহমুদ হাসান পাটোয়ারীর সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার পক্ষ হয়ে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবুর লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা করে। এসময় আমিসহ হাসান মাহমুদ, আবু সিদ্দিক, বিল্লাল হোসেন নামে চারজন আহত হই। এরপর আমরা ঘটনাস্থল থেকে চলে আসি।

সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব পাপ্পু বলেন, শুক্রবার (১৪ মার্চ) মুক্তাঝিল আবাসিক এলাকার একটি মসজিদের কার্নিশের দেয়াল নীলাচলের বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে এলাকাবাসী ও আমরা প্রতিবাদ জানালে বাস কর্তৃপক্ষ আমাদের সঙ্গে সমঝোতা করে দুই মাসের সময় নেয়। এরপর বিএনপির বহিষ্কৃত নেতা ইকবাল তার দলবল নিয়ে আমাদের উপর হামলা চালায়। 

তিনি আরও বলেন, বহিষ্কৃত ইকবাল এই ডিপো থেকে মাসে ৭০ হাজার টাকা চাঁদা তোলেন। আমরা এই ডিপো সরাতে বলায় তিনি তার বাহিনী দিয়ে আমাদের ওপর হামলা করে। আমরা এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি। স্বেচ্ছাসেবক দল সবসময় চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে।

বিষয়টি নিয়ে  সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন বলেন, এ ঘটনার আমি কিছুই জানি না। আমি গতকাল থেকে অসুস্থ। তবে শুনেছি স্বেচ্ছাসেবক দলের নেতারা নীলাচল বাস কর্তৃপক্ষের কাছে মসজিদের ক্ষতিপূরণের জন্য টাকা চেয়েছে। আপনারা (সাংবাদিক) নীলাচল বাসের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, নীলাচল বাসের ধাক্কায় একটি মসজিদের কার্নিশ ভেঙে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। কিন্তু দুই গ্রুপের কাউকে আমরা চিহ্নিত করতে পারিনি। তবে এক পক্ষ অভিযোগ দিতে থানায় এসেছে। আমরা মামলা গ্রহণ করেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরে জুয়েলারি দোকানমালিক হত্যা, গ্রেপ্তার দুজনের আদালতে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বার সভাপতির সঙ্গে বাগবিতণ্ডা, প্রধান বিচারপতিসহ পুরো বেঞ্চে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে শিক্ষক-কর্মকর্তাদের কর্মঘণ্টা মানার নির্দেশ উপাচার্যের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা, প্রধান আসামি গ্রেপ্ত…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিডিজবসে বিজনেস এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন করতে পারবেন শু…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9