আন্দোলনে আহত ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে এনসিপির ইফতার সোমবার

০৯ মার্চ ২০২৫, ০৭:৩৮ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৬ PM
আন্দোলনে আহত ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন এনসিপির

আন্দোলনে আহত ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন এনসিপির © ফাইল ফটো

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল সোমবার (১০ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল ৪টায় এই অনুষ্ঠান আয়োজিত হবে।

রবিবার (৯ মার্চ) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এক ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানান। 

নাহিদ ইসলাম জানান, অনুষ্ঠানে প্রতি শহিদ পরিবার থেকে সর্বোচ্চ দুজন এবং একজন আহত যোদ্ধা তার সাথে পরিবারের আরেকজন সদস্য নিয়ে আসতে পারবেন। আয়োজনে শৃঙ্খলার স্বার্থে সবাইকে অবশ্যই MIS কার্ডের কপি নিয়ে আসতে হবে। MIS কার্ড দেখে প্রবেশ করানো হবে।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬