‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে জায়মা রহমান

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে জাইমা রহমান

‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে জাইমা রহমান © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন থেকে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসিতে পৌঁছান তিনি। জাইমা রহমান ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে তারেক রহমানের প্রতিনিধিত্ব করছেন বলে জানা গেছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র নাতনী এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র একমাত্র কন্যা ব্যারিস্টার জায়মা রহমান এই প্রথম আন্তর্জাতিক কোনো অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

যুক্তরাজ্যের ‘ন্যাশনাল ব্রেকফাস্ট প্রেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ওয়াশিংটন ডিসিতে  ৫ ও ৬ ফেব্রুয়ারি ‘ন্যাশনাল ব্রেকফাস্ট প্রেয়ার’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কংগ্রেস ও সিনেটের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশন ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতিবছরই প্রেয়ার ব্রেকফাস্ট’র আয়োজন করা হয়। আর এটি এমন একটি আয়োজন, যেখানে বিশ্বের বহু দেশ থেকে বিশিষ্ট ব্যক্তিরা আমন্ত্রণ পেয়ে থাকেন। এই অনুষ্ঠানে ভিন্নমতের রাজনীতিকরা, ধর্মীয় ব্যাক্তিবর্গ নির্বিশেষে সকলে একত্রিত হয়ে বিশ্ব শান্তি ও মানবতার জন্য প্রার্থনা করেন।

এ বছরের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে গত ১০ জানুয়ারি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি’র ৩ সদস্যেরে একটি প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়। 

আমন্ত্রিত অন্য দু’জন হলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 

তারেক রহমানের মা ও বিএনপি’র চেয়ারপার্সন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন। দ্যা লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শে বেগম খালেদা জিয়া হাসপাতাল ছেড়ে বড় ছেলে তারেক রহমানের বাসায় পরিবারের সদস্যদের সান্নিধ্যে আছেন। তাই এই মুহূর্তে তারেক রহমান মায়ের সঙ্গে সময় কাটানোর জন্যই লন্ডন ছেড়ে যুক্তরাষ্ট্রে যেতে চাননি বলেই তার প্রতিনিধি হিসেবে মেয়ে জায়মা রহমানকে পাঠিয়েছেন। 

নতুন ডিএমপির কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমেদ
  • ১৭ মে ২০২৬
চট্টগ্রামে গুরুতর আহত সেই ছাত্রলীগ নেতা পঙ্গু হাসপাতালে ভর্…
  • ১৭ মে ২০২৬
বিইউএফটি’র সঙ্গে চার প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর
  • ১৭ মে ২০২৬
ভঙ্গুর অর্থনীতি, বিশাল ঋণ ও আইনশৃঙ্খলা পুনরুদ্ধার বড় চ্যালে…
  • ১৭ মে ২০২৬
এনএসইউতে ‘বাংলাদেশের জন্য কার্যকর বাজেট প্রণয়নের আইন ও অর্…
  • ১৭ মে ২০২৬
এনটিআরসিএ সনদ অর্জনের আগেই চাকরি, মনিপুর স্কুলে ৬৬২ শিক্ষকে…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081